নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সাভার উপজেলায় আশুলিয়া আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় মানুষের ঢল

শোভাযাত্রার একাংশ


সাভার উপজেলার আশুলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছেন আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠন গুলো।


বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছেন বলে জানান আশুলিয়া থানা আওয়ামী লীগ।


প্রখর রোদ উপেক্ষা করে শুক্রবার (২১ জুলাই) সকালে সাভার উপজেলার আশুলিয়া থানাধীন বাইপাইল ত্রিমোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে নবীনগর জাতীয় স্মৃতিসৌধের বিপরীত পাশে জয় রেস্তোরাঁর সামনে গিয়ে নেতাকর্মীদের দেওয়া ্ সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয় এই শোভাযাত্রা। এসময় আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়নের ফেস্টুন ও ব্যানার তুলে ধরেন তারা।


আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, দুর্যোগ ব্যবস্থাণা ও ত্রাণ প্রতিমন্ত্রী ঢাকা ১৯ 

 (সাভার ও আশুলিয়া)সংসদ সদস্য গন মানুষের প্রিয় নেতা ডা. এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বেনজির আহম্মেদ, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন।


শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা শেষে বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তর হয়েছে। আর এই কারণে প্রতিহিংসা করে রাজনীতির নামে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমরাও ঘরে বসে থাকবো না। এর দাঁত ভাঙা জবাব আমরাও দেব। এ সময় বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বিএনপির ষড়যন্ত্র রুখতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।


এর আগে সকাল থেকেই আশুলিয়া থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ কৃষকলীগের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাইপাইল এসে জড়ো হন। পরে সবাই একত্রিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন। ফলে জনসমুদ্রে রূপ নেয় বাইপাইল থেকে নবীনগর পর্যন্ত মহাসড়ক। এতে নবীনগর-চন্দ্রা মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়।

আরও খবর