মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

চকরিয়ায় সাজাপ্রাপ্ত ৪ আসামিসহ আটক ৬

কক্সবাজারের চকরিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে বন মামলার ৪ সাজাপ্রাপ্ত ও জিআর মামলায় ওয়ারেন্টভুক্ত ২ আসামিকে আটক করেছে পুলিশ।


গত ২০ জুলাই (বৃহস্পতিবার) গভীর রাতে উপজেলার হারবাংয়ের বড়ইতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।


বন মামলার সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, চকরিয়ার বানিয়াছড়া এলাকার মৃত আলী হোসেনের পুত্র আবুল কালাম (৪৫), মাহমুদ নগরের আবদুল করিমের পুত্র শহিদুল ইসলাম (৩০), এদের বিরুদ্ধে বন মামলায় এক বছর করে সাজা প্রদান করে আদালত।





ছয় মাসের সাজাপ্রাপ্ত দুই আসামি হলেন, চড়ার পূর্বকুল এলাকার মো: জাকারিয়ার পুত্র মো. হারুন (৪২) ও মরল্যার পাড়ার শরাফত উল্লাহর পুত্র এরশাদ উল্লাহ (৩৮) এবং জিআর মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামিরা হলেন, হাফালিয়া কাটার আবদুল জব্বারের পুত্র আবুল কাশেম (৫০) ও একই এলাকার আবু তৈয়বের পুত্র আলি উল্লাহ (২৫)।


পুলিশ সূত্রে জানা যায়, বন মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর তারা দীর্ঘদিন পলাতক ছিলো।


পরে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদের সার্বিক নির্দেশনায় হারবাং পুলিশ ফাঁড়ির আইসি কাইসার হামিদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী ও তার সঙ্গীয় এসআই শামীম, এএসআই রাজীব ও এএসআই সোলাইমান ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করে।


হারবাং পুলিশ ফাঁড়ির আইসি কাইসার হামিদ জানান, দীর্ঘদিন ধরে পলাতক আসামিকে ধরার চেষ্টা করা হয়েছিল। পরে বৃহস্পতিবার গোপন সংবাদ পেয়ে সাজাপ্রাপ্ত চার আসামি ও জিআর মামলায় দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর