মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

টেকনাফ শাহপরীরদ্বীপে ১৭ কোটি টাকার স্বর্ণ লুট পাট!

টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ দিয়ে মিয়ানমার থেকে চোরাই পয়েন্টে আসা মাঝের পাড়া এলাকা থেকে ১৭ কোটি টাকার স্বর্ণ ও আইস লুটপাটের ঘটনার অভিযোগ উঠেছে ৷


গত ১৩ জুলাই রাতে শাহপরীর দ্বীপ মাঝের পাড়া জেলে ঘাটের জেলে আবদুল্লাহ সাগরে মাছ শিকার করার সময় একটি বড় আকারের বস্তা কুড়িয়ে পায়। সেই কুড়িয়ে পাওয়া বস্তাটি তার বোনের বাড়িতে গোপনে রাখে।


এর দুই দিন পর গফুর নামে এক ব্যক্তি সংবাদটি পেয়ে কুড়িয়ে পাওয়া জেলেকে চাপ সৃষ্টি করলে পরে স্থানীয় পুলিশ ফাঁড়ীর এএস আই আসাদ কে কুড়িয়ে পাওয়া বস্তাটির বিষয়ে জানায়, কিন্তু পুলিশ এসে উদ্ধারের আগেই গফুরসহ কয়েকজন ব্যক্তি বস্তা থেকে স্বর্ণসহ মূল্যবান মালামাল লুটপাট করে৷ পরে পুলিশ এসে বস্তাসহ বাকি মালামাল নিয়ে যায় বলে সাংবাদিকদের জানায় আবদুল্লাহ ৷


এমনকি বিষয়টি পুলিশ ও সাংবাদিকদের না বলতে গফুর ও নজির আহমদ কুড়িয়ে পাওয়া আবদুল্লাহকে প্রাণ নাশের হুমকি ধমকি ও ভয়ভীতি করছে।


নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, “ এ ঘটনায় মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে গফুর ও নজির আহমদ ও গফুরের ভাতিজা করিম উল্লাহ। যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা না হয় এরা ভবিষ্যতে আরো বড় ধরনের অপরাধ করতে ভয় পাবে না। শাহপরীরদ্বীপবাসীর দাবী এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হউক। ’’


শাহপরীরদ্বীপে স্বর্ন লুটপাটের বিষয়ে টেকনাফ মডেল থানার (ওসি) মোঃ জোবাইর সৈয়দ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, “ লোক মারফত শুনেছি এবং ঐ স্পট থেকে কিছু পাউডার জব্দ করা হয়েছিলো। এ বিষয়ে আদালতের কাছে অনুমতি চেয়েছি ল্যাবে পরীক্ষা করার জন্য। ফলাফল আসলে জানিয়ে দেওয়া হবে।

Tag
আরও খবর