মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

কক্সবাজার সমুদ্রসৈকতে নিখোঁজ তৌহিনের সন্ধান মিলেনি ৪৮ ঘণ্টায়ও

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ মো. আলী তৌহিনের (১৫) সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পরও তার কোনো সন্ধান মিলেনি। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর দেড়টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।


লাইফগার্ড ও বিচ কর্মীরা সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্ট, নাজিরারটেক পয়েন্ট, মহেশখালী, সোনাদিয়া, কুতুবদিয়া, খুরুশকুলসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও তৌহিনের সন্ধান মেলেনি।


১৫ বছর বয়সী তৌহিন কক্সবাজার শহরের ৩ নম্বর ওয়ার্ড নুরপাড়া এলাকার মো. হোসেনের ছেলে।


এর আগে গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল ৪টার দিকে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে ৩ বন্ধু উদ্ধার হলেও নিখোঁজ হন তৌহিন।


কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত বিচকর্মী মাহাবুব আলম বলেন, বৃহস্পতিবার দুপুর দেড়টা পর্যন্ত নিখোঁজ তৌহিনের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের পর থেকে জোয়ার-ভাটা হিসেব করে সাগরতীরে লাইফগার্ড ও বিচকর্মীরা উদ্ধার কাজ চলমান রাখে। কিন্তু কোথাও পাওয়া যায়নি। এমনকি মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া ও খুরুশকুলে জেলেদের বলা হয়েছে; তৌহিনের সন্ধান পেলে জানানোর জন্য। এখনো আমরা তার সন্ধানে সৈকত এলাকায় অবস্থান করছি।


কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সৈকতে নিখোঁজের পর থেকে তৌহিনের সন্ধানে আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

Tag
আরও খবর