মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

চকরিয়ায় মোবাইলে জুয়া খেলায় বাধা দেয়ায় শ্রমিকলীগ নেতাকে ছুরিকাঘাত

কক্সবাজারের চকরিয়ায় জুয়া খেলায় বাঁধা দেওয়ায় মুবিনুল হক (৩৫) নামের এক শ্রমিকলীগ নেতাকে ছুরিকাঘাত করেছে দূর্বৃত্তরা। সোমবার রাত ১২টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মাইজপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত মুবিনুল হক ওই এলাকার শাহাব উদ্দিনের ছেলে ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শ্রমিক লীগের সদস্য।

আহত মুবিনুল হক কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।


জানা যায়, গত শনিবার রাতে মাইজপাড়া পূর্ব স্টেশনে স্থানীয় জিয়াবুল হকসহ ৪ জন যুবক মোবাইলে জুয়া খেলছিলেন। এতে মুবিনুল হক বাধা দেন।


এ ঘটনা জিয়াবুল তার বড়ভাই আবদুল হামিদকে বিষয়টি জানায়। পরদিন রবিবার হামিদ বাধা দেওয়ার কারণ জিজ্ঞেস করে মুবিনুলকে শাসায়। পরে সোমবার রাতে মুবিনুল হককে একা পেয়ে হামিদও তার ভাইসহ ২০-৩০ জন লোক জড়ো করে তাকে মারধর করেন। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

মুবিনুল হকের পিতা শাহাবউদ্দিন বলেন, আমার ছেলে জুয়া খেলায় বাধা দেওয়ায় ছুরিকাহত হয়ে হাসপাতালে শয্যাশায়ী। তার পেটের বাম পাশে হাতে ও কানে ছুরিকাঘাত করা হয়।

আমি এ বিষয়ে সঠিক তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবান জানাচ্ছি প্রশাসনের কাছে।


চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ঘটনা জানার পর আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শক করেছি। তুচ্ছ বিষয় নিয়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর