চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন : সাধারণ আসনে মনোনয়ন জমা দিলেন মতিন

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ড বাঘা উপজেলা আসনে সাধারণ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন আবদুল মতিন। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীদের সাথে তিনি এই মনোনয়নপত্র জমা দেন। আবদুল মতিন বাঘা উপজেলার আড়ানী পৌর আ.লীগের সভাপতি।

আবদুল মতিনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক ওয়াহেদ সাদিক করিব হোসেন, বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, আওয়ালীগ নেতা রিবন আহম্মেদ বাপ্পি, এনামুল হক, আনিসুর রহমান, নয়ন সরকার, জিল্লুর রহমান, ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, বাবলু দেওয়ান প্রমুখ।

অপর দিকে জেলা পরিষদের বর্তমান সদস্য জয়জয়ন্তী সরকার মালতি সংরক্ষিত আসনে আ.লীগের দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১৮৫ জন। উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য, পৌরসভার মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা এই নির্বাচনে ভোট দিবেন। তাদের ভোটে একজন চেয়ারম্যান, ৯ জন সাধারণ সদস্য ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হবেন। 

এরমধ্যে বাঘা উপজেলা পরিষদ, সাতটি ইউনিয়র ও দুটি পৌরসভায় মোট ভোটর সংখ্যা ১২০ জন।

এ বিষয়ে রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম জানান, তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্টিত হবে। প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১৮ সেপ্টেম্বর বাছাই, ২৫ সেপ্টেম্বর প্রত্যাহারের শেষ দিন। #


Tag
আরও খবর
deshchitro-6a36d7136e013-210626120819.webp
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার

৩ ঘন্টা ২১ মিনিট আগে