মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

টেকনাফ থেকে ইয়াবা পাচারকালে রোহিঙ্গাসহ ৩ জনের কাছে মিলল ৮ হাজার ইয়াবা

চট্টগ্রামের বাঁশখালীতে ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে দু’জন রোহিঙ্গা। পুলিশ জানিয়েছে, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে আসার পথে তাদের গ্রেফতার করা হয়েছে।


সোমবার (১৭ জুলাই) রাতে উপজেলার প্রেমবাজারে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন।


গ্রেফতার তিনজন হলেন— মো. আরাফাত (১৯), আরাফাত হোসেন (২০) ও মো. ইউসুফ (৩৯)। এর মধ্যে মো.আরাফাত কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এক নম্বর এবং আরাফাত হোসেন ১০ নম্বর শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। ইউসুফের বাড়ি টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকায়।


ওসি কামাল উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মগানামা-চট্টগ্রাম রুটের একটি বাসে তল্লাশি চালিয়ে আট হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। ইয়াবাগুলো টেকনাফ থেকে নিয়ে আসছিল তারা। চট্টগ্রাম শহরে সেগুলো হস্তান্তরের কথা ছিল। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পুলিশের চেকপোস্ট এড়ানোর জন্য তারা চকরিয়ায় অভ্যন্তরীণ সড়ক ধরে মগানামা আসেন। সেখান থেকে বাসে করে বাঁশখালী হয়ে চট্টগ্রামে যাচ্ছিল।’


তিনজনের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।

Tag
আরও খবর