মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

টেকনাফে ফাঁকা গুলি বর্ষণ করে এক ব্যক্তিকে অপহরণ,গ্রেপ্তার-৩

কক্সবাজারের টেকনাফে ৪-৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে এক যুবককে অপহরণ করেন।এ ঘটনায় অভিযুক্ত ৩জন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়টি নিশ্চিত করেন ভিকটিমের বড় ভাই মো. ফরিদ আলম।


অপহৃত ভিকটিম-টেকনাফের হ্নীলা ইউনিয়ন লেদা এলাকার মৃত লাল মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৮)।সেই পেশায় একজন পোল্ট্রি ফার্ম ও মুদি দোকানদার।


গ্রেপ্তারকৃতরা হলেন-টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা হোসাইন আহমদের ছেলে মুহিব উল্লাহ(২৫), একই উপজেলার মুচনী এলাকার তাজর মল্লুকের ছেলে সুলতান আহমদ (৪৫) ও রামুর ছব্বির আহমদের ছেলে মো. রাশেদুল (২৪)।



রবিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বাজার থেকে তাকে অপহরণ করা হয়।



অপহৃত ভিকটিমের বড় ভাই ফরিদ আলম বলেন,আমার ছোট মো. জাহাঙ্গীর আলম বিকালে ফুটবল ম্যাচ খেলেন,খেলা শেষে লেদা বাজারস্থ একটি দোকানের সামনে স্থানীয় লোকজনদের সাথে কথা বলছিল,রাত যখন সাড়ে ১০ বাজে তখন হঠাৎ করে একটি কালো রঙের নোহা গাড়ি এসে অস্ত্র টেকিয়ে আমার ভাইকে গাড়িতে তুলার চেষ্টা করেন।উপস্থিত থাকা লোকজন বাঁধা দিলে অস্ত্রধারী সন্ত্রাসীরা ৪-৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে,উপস্থিত লোকজনদের মাঝে ভীতি সৃষ্টি করেন,তখন তারা আমার ভাইকে গাড়িতে তুলে দ্রুত ঘটনাস্থল থেকে তারা চলে যায়।


পরবর্তী আমরা বিভিন্ন জায়গায় খবর দিয়ে হোয়াইক্যং নয়াবাজার এলাকায় নোহা গাড়িটা আটকানো হয়।সেখানে তিনজন অপহরণকারী ছিল তাদেরকে আটক করা গেলেও ওই গাড়িতে আমার ভাইয়ের দেখা মেলেনি।এখনো পর্যন্ত আমার ভাই অপহরণকারীদের কবল রয়ে গেছে।


টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন,টেকনাফের লেদা বাজার থেকে রাতে মো. জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তিকে অপহরণ হয় বলে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হলে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়।



পরবর্তীতে স্থানীয় লোকজন তিনজন লোককে আটক করে আমাদের কাছে সোপর্দ করেন।আমরা আটককৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করতেছি।এবং অপহৃত ভিকটিমকে উদ্ধারে একাধিক পুলিশের টিম কাজ করছেন বলে ওসি জানায়।


উল্লেখ্য,বিগত ৬ মাসে টেকনাফ উপজেলায় শতাধিক লোকজন অপহরণের শিকার হয়েছেন।এবং অপহরণের পর মুক্তিপণ দিতে না পেরে টমটম(ইজিবাইক)চালক সহ ৪জন খুন হয়েছেন।

Tag
আরও খবর