মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

টেকনাফে ইয়াবা ও বিদেশি মদের বোতলসহ ব্যবসায়ী আটক

কক্সবাজারের টেকনাফ থানাধীন ছোট হাবিবপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯৫০ পিস ইয়াবা ও ৩০টি বিদেশি মদের বোতলসহ মো. আব্দুল্লাহ(৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


আটককৃত মাদক ব্যবসায়ী টেকনাফ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছোট হাবিবপাড়া এলাকার মৃত আবুল বশরের ছেলে।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, রবিবার (১৬ জুলাই) সন্ধ্যায় র‌্যাব-১৫, কক্সবাজারের সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয় অথবা অন্যত্র পাঠানোর উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে একটি চৌকস আভিযানিক দল তার বসতবাড়ির সামনে উপস্থিত হলে র‌্যাবের অভিযানের বিষয়টি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাব মো. আব্দুল্লাহ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি তার বসতবাড়ির শয়ন কক্ষের পশ্চিম কোনায় খাটের নিচে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও বিদেশি মদ রক্ষিত আছে মর্মে জানায়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তল্লাশি করে প্লাস্টিকের বস্তা ও পলিব্যাগ থেকে সর্বমোট ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০টি বিদেশি কাঁচের মদের বোতল উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী জানায়, সে বিভিন্ন পন্থা অবলম্বন করে দীর্ঘদিন যাবত ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে নিজের হেফাজতে রেখে টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।



তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা ও বিদেশি মদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর