মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

উখিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-ইয়াবা সহ যুবক গ্রেফতার

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। এসময় তাঁর কাছে উদ্ধার করা হয়েছে- ১ টি ওয়ান শুটার গান, ২ টি বিদেশী পিস্তল, ১৩ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড খালি কার্তুজ ও ৪৪০০ ইয়াবা।




এঘটনায় গ্রেফতারকৃত, মোহাম্মদ ওসমান (৩১), উপজেলার পালংখালী ইউনিয়নের (৮নং ওয়ার্ড) নলবনিয়া গ্রামের সুলতান আহমেদের ছেলে।


রবিবার (১৬ জুলাই) সকাল ৭টার দিকে নলবনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।



বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী বলেন, ” ধৃত মোহাম্মদ ওসমান একজন অস্ত্র ব্যবসায়ী। র‍্যাবের কাছে তথ্য ছিলো, দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধে লিপ্ত ওসমান অস্ত্র-ইয়াবা কৌশলে মজুত করে অপরাধীদের কাছে বিক্রি করত।”


গোপন সংবাদ পেয়ে সকালে র‍্যাব-১৫ এর বিশেষ আভিযানিক দল অভিযান চালালে পালিয়ে যাওয়ার চেষ্টা করা ওসমানকে গ্রেফতার করা হয় এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বসতঘরের আলমারির উপর কৌশলে প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা অস্ত্র,গোলাবারুদ ও মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।



উদ্ধারকৃত অস্ত্র-গোলবারুদ ও ইয়াবা সহ ওসমানকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে উল্লেখ করে আবু সালাম চৌধুরী আরো জানান, এ ব্যাপারে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag
আরও খবর