ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

তিন বছর ধরে বন্ধ থাকা সরকারি অ্যাম্বুলেন্স সেবা চালুর দাবিতে মানববন্ধন




কুড়িগ্রামের ফুলবাড়ীতে দীর্ঘ তিন বছর ধরে বন্ধ থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স সেবা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

রোববার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ কমপ্লেক্স গেটে সচেতন নাগরিক সমাজের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে শিক্ষক, সাংবাদিক, নবজাগরণ সমাজসেবী সংগঠন, স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থা, বড় লই সমাজ উন্নয়ন সংস্থা, এ্যাক্টিভিষ্টা কুড়িগ্রাম ও বিভিন্ন সমাজসেবী সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। 


মানববন্ধনে বক্তব্য রাখেন  নুরে আলম কবির লেবু, শিশু সাহিত্যিক ও গীতিকার তৌহিদ-উল ইসলাম, সাংবাদিক এমদাদুল হক মিলন, মাহবুব হোসেন সরকার লিটু, নাজিউর রহমান স্বাধীন সহ আরো অনেকে। 

বক্তারা বলেন, তিন বছর আগে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং অ্যাম্বুলেন্স চালক ব্যক্তিগত কারণে বিবাদে জড়ান। সেই ঘটনা গড়ায় মামলা-মোকদ্দমায়। এরপর থেকেই উপজেলাবাসি সরকারি অ্যাম্বুলেন্স সেবা হতে বঞ্চিত। বিগত তিন বছর ধরে সরকারি অ্যাম্বুলেন্স সেবা বঞ্চিত এই অঞ্চলের মানুষ চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। 

চিকিৎসার প্রয়োজনে কাউকে ফুলবাড়ী থেকে কুড়িগ্রাম, লালমনিরহাট কিংবা রংপুরে নিয়ে যেতে দ্বিগুণের বেশি ভাড়া দিতে হয়। জরুরী প্রয়োজনে অনেক সময় পাওয়া যায় না বেসরকারি অ্যাম্বুলেন্স কিংবা অন্যান্য যানবাহন। ফলে রোগীকে নিয়ে চরম দুর্দশায় পতিত হতে হয়। রোগীকে যথাসময়ে হাসপাতালে নিয়ে চিকিৎসা চিকিৎসা দিতে না পারায় অহরহই ঘটছে প্রাণহানির ঘটনা।

এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে দাবি জানাচ্ছি অনতিবিলম্বে বন্ধ থাকা সরকারি অ্যাম্বুলেন্স সেবা পুনরায় চালু না করলে আগামী দিনে বৃহৎ আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দেন।


আরও খবর