মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

ডিবি পুলিশের অভিযানে রোহিঙ্গা যুবকসহ গ্রেফতার ৩, ইয়াবা উদ্ধার

শহরে অভিযান চালিয়ে রোহিঙ্গা যুবকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, কক্সবাজার জেলার উখিয়া থানার রোহিঙ্গা ক্যাম্প-১৫ ব্লক-জি-৩ এর বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে জয়নাল আবেদিন (২৫), একই জেলার টেকনাফ থানার দমদমিয়া হীলা গ্রামের নূর হাকিমের ছেলে নূর হাফেজ (৩৮) ও একই গ্রামের মৃত মজিব আহাম্মেদের ছেলে মো. সাদেক (২০)।


শনিবার (১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) এর বি টিমের পরিদর্শক আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শুক্রবার দিনগত রাতে তিন যুবক টেকনাফ থেকে একটি মাদকের চালান নিয়ে নারায়ণগঞ্জ শহরের খানপুর ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লিঃ এর মূল ফটকের সামনে অবস্থান করছে।


পরে জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক (এসআই) (নিঃ) মোহাম্মদ আব্দুস শাফীউল আলম সঙ্গীয় এসআই (নিঃ) আশিষ কুমার দাস, এসআই (নিঃ) সাদ্দাম হোসেন খানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ওই তিন যুবককে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করেন। যার মূল্য আনুমানিক তিন লাখ টাকা। গ্রেপ্তাররদের মধ্যে জয়নাল আবেদিন রোহিঙ্গা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag
আরও খবর