মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

জেলা প্রেসক্লাবের আজীবন সদস্য জাহাঙ্গীর’কে সংবর্ধনা দিল টেকনাফ উপজেলা প্রেসক্লাব

কক্সবাজার জেলা প্রেসক্লাবের আজীবন সম্মানিত সদস্য হওয়ায়, টেকনাফের কৃতি সন্তান, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এবং কোস্ট ফাউন্ডেশনের সহকারি পরিচালক জাহাঙ্গীর আলমকে কে সংবর্ধনা দিয়েছে টেকনাফ উপজেলা প্রেসক্লাব।


শুক্রবার (১৪জুলাই) বিকেল ৩ ঘটিকার সময় উপজেলা প্রেসক্লাবের মিলনায়তনে উক্ত সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভার শুরুতে অতিথিবৃন্দেরকে ফুলেল শুভেচ্ছা জানান টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ।


টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন এর সভাপতিত্বে, সাধারন সম্পাদক নাছির উদ্দিন রাজের সঞ্চালনায় সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সংবর্ধনা ও মতবিনিময় সভাতে স্বাগত বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন।


প্রধান অতিথি বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী।


সংবর্ধিত অতিথি বক্তব্য রাখেন,কক্সবাজার জেলা প্রেসক্লাবের আজীবন সম্মানিত সদস্য ও টেকনাফ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এবং কোস্ট ফাউন্ডেশনের সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কক্সবাজার জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলম শাহীন, প্রধান বক্তার বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারন সস্পাদক ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচএম এরশাদ।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) টেকনাফ উপজেলা শাখার সাধারন সম্পাদক নজরুল ইসলাম খোকন,বাংলাদেশ মানবাধিকার কমিশন টেকনাফ উপজেলা অঞ্চল শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল জব্বার,টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র আরেফা বেগম, ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর হোছন আহমদ,কক্সবাজার জেলা প্রেসক্লাবের অর্থ সস্পাদক জাহেদ হোসাইন।


আরো বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান,সহ-সভাপতি মোঃ শেখ রাসেল, ইসলামি ব্যাংক কর্মকর্তা আলী আহমদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন টেকনাফ উপজেলা অঞ্চল শাখার সাধারন সম্পাদক মোঃ রহমত উল্লাহ।


উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য,বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ নারী নেত্রী।


জাহাঙ্গীর আলম বলেন, আমি টেকনাফ উপজেলা প্রেসক্লাব কে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। পাশাপাশি আমার চলার পথে উপজেলা প্রেসক্লাবকে আন্তরিকভাবে সহযোগিতা করব। আপনাদের কাছে একটা বিষয় কামনা করব আপনারা কলম সৈনিক হিসেবে সমাজের অন্যায়, অত্যাচার, অবহেলিত দিকগুলো জাতির সামনে তুলে ধরবেন, তাহলে দেশে ও জাতির উন্নত হবে। আর প্রচুর জ্ঞানের চর্চা করবেন তথ্য প্রযুক্তির যুগে জ্ঞানের চর্চা ছাড়া সাংবাদিকতা নই।


প্রধান অতিথি বলেন,টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে অন্যান্য সাংবাদিকদের বিভিন্ন কিছুতে পার্থক্য থাকতে হবে। আপনাদের কলমের মাধ্যমে জানিয়ে দিতে হবে আমরা বস্তুুনিষ্ঠ ও সততার সাথে কাজ করে দেশ ও জাতির কল্যাণে করছি। এটাই যেন সাধারণ মানুষের কাছে বার্তা যায়।


প্রধান বক্তা এইচ এম এরশাদ বলেন , কক্সবাজার জেলার নয়টি উপজেলার মধ্যে টেকনাফ উপজেলা প্রেসক্লাব একটি মডেল উপজেলা প্রেসক্লাব। আমি আপনাদের এই যাত্রা যেন অব্যাহত থাকে সেই কামনা করছি ।


বিশেষ অতিথি ফরিদুল আলম শাহিন বলেন, তৃণমূল সংবাদকর্মীদের আত্মার প্রতিফলন হচ্ছে কক্সবাজার জেলা প্রেসক্লাব, তাই আমরা নয়টি উপজেলায় সংবাদকর্মীদের একত্রিত করে তৃণমূল সাংবাদিকদের পক্ষে কথা বলতে, প্রতিটি উপজেলায় একটি করে স্থান তৈরি করে দিয়েছি।


অনুষ্ঠান শেষে কক্সবাজার জেলা প্রেসক্লাবের আজীবন সম্মানিত সদস্য, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা হওয়ায় এবং কোস্ট ফাউন্ডেশনের সহকারি পরিচালক জাহাঙ্গীর আলমকে কে সম্মাননা স্মারক হাতে তুলে দিলেন অনুষ্ঠানের অতিথি ও টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

Tag
আরও খবর