ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

শেয়ার লেনদেনে বেক্সিমকো ও ওরিয়নের দাপট

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-09-2022 11:49:55 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক 

 

ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইতে লেনদেনে বরাবরই বেক্সিমকো লিমিটেডের দাপট থাকলেও, চলতি মাসের শুরু থেকে এ গ্রুপের অন্য দুটি প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল ও শাইনপুকুর সিরামিকের অংশীদারিত্ব বাড়ছে।


সেই সঙ্গে ওরিয়ন গ্রুপের প্রতিষ্ঠান ওরিয়ন ফার্মা ও ওরিয়ন ইনফিউশনের লেনদেনও বাড়ছে দুই সপ্তাহে ধরে। মঙ্গলবারও এর ধারাবাহিকতা অব্যাহত ছিল।


আজ ডিএসইতে বেক্সিমকো লিমিটেডের ১৬২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা লেনদেনের শীর্ষস্থান ধরে রেখেছে। এরপরে আছে ওরিয়ন ফার্মা লিমিটেড। প্রতিষ্ঠানটির ১২৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।


এ ছাড়া শাইন পুকুর সিরামিকের ৪২ কোটি ৪৭ লাখ টাকা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের ১৬ কোটি ৬ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ২৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। অর্থাৎ এই পাঁচটি কোম্পানির শেয়ার হাতবদলে মোট লেনদেন হয়েছে ৩৭০ কোটি ৫৫ লাখ টাকা, যা মোট লেনদেনের ২৫ শতাংশ।


এদিকে দুই দিনের নিম্নমুখী প্রবণতার পরে আজ ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। ডিএসইর প্রধান সূচক- ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৩৭ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ১২৯টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪০টির দাম।  


অন্যদিকে লেনদেন ও সূচকের ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে ডিএসইর এসএমই বোর্ডের লেনদেন। আজ ডিএসএমই-এক্স ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮২১ পয়েন্টে। লেনদেন হওয়া ১৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২টির, কমেছে ১টির দাম।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইর সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৩২ পয়েন্টে। লেনদেন হয় ৩৫ কোটি ২ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা বেশি।

আরও খবর

6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

২ দিন ১৬ ঘন্টা ৪২ মিনিট আগে







6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

১৬ দিন ১৬ ঘন্টা ৫০ মিনিট আগে