ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

তুমিই তো শিখিয়েছো

তুমিই তো আমায় শিখিয়েছো,"কাউকে বিশ্বাস করার আগে শতবার ভেবে নিতে হয়।"

এখন যে আমি নিজেকেও বিশ্বাস করার আগে শতবার ভেবে নেই,হাঁটার সময় খুব সাবধানে পা ফেলি।

তোমায় ভালো না বাসলে বোধহয় জানতামই না,নিজের চাইতে কাউকে ভালোবাসতে নেই।এখন আমি নিজেকেই ভালোবাসার চেষ্টা করি।নদীর ঢেউ,পূর্ণিমা রাতের চাঁদ,নিঃসঙ্গ নির্ঘুম রাত,একাকিত্ব,বিষাদকে ভালোবেসে এখন আর তোমায় ভালোবাসতে ইচ্ছে করে না–বিশ্বাস করো,একদমই ইচ্ছে করে না!

তোমার মেকি ভালোবাসা পেয়েই বুঝেছি,মিথ্যা প্রেমের থেকে একাকিত্ব ঢের ভালো।তুমি তো কতকিছুই শিখিয়ে গেলে।তুমি জীবনে না এলে এসব আমায় কে শেখাতো, বলো?পরিপক্বতা তো তোমায় ভালোবেসেই অর্জন করা।

অবহেলা,দিনের পর দিন মিথ্যা সান্ত্বনা,ব্যস্ততার অজুহাত,বাস্তবতার দোহাই দিয়ে মানুষকে কিভাবে মানসিক যন্ত্রণা দেয়া যায়,তা তোমার থেকে খুব ভালো করেই রপ্ত করেছি।

ভুলবশত যে একবার কাউকে বিশ্বাস করে ঠকে যায়,সে কভু দ্বিতীয় কাউকে আর সুযোগ দেয় না।তুমি বিশ্বাস ভেঙ্গে না দিলে,সবাই আমায় ঠকিয়ে যেত অনায়াসেই।

আমায় ছেড়ে তুমি দিব্যি সুখে আছো ভেবে আমার কোনো দুঃখ নেই।তবে কি জানো?তোমার এমন নিজের প্রয়োজনে,অবসরের বিনোদন নেয়ার জন্য আমায় বোকা বানিয়ে দিনের পর দিন যে সুখ তুমি উপভোগ করে গেছো,তা কি কখনো ভুলবো আমি?

তোমাদের মতো মানুষেরাই মানুষের আবেগ নিয়ে খেলা করে!আর তারপর?নিজেকে বিবেকবান প্রমাণ করে, সম্পর্ক ছিন্ন করে দিতেও তোমাদের বুক কাপে না।তোমরা মানুষের জীবনে আসো মূলত,চোখে আঙ্গুল দিয়ে শিখানোর জন্য।মানুষের জীবনে তোমাদের আগমন না ঘটলে মানুষগুলো বড্ড বোকা হয়ে পৃথিবীতে বেঁচে থাকতো।তোমাদের আগমন আছে বলেই বোকা মানুষও চালাকি করতে পারে।

লেখক :প্রণব মন্ডল, কবি & শিক্ষার্থী ;খুলনা ইউনিভার্সিটি।

Tag
আরও খবর