মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

রামুতে জনতার সহায়তায় মদ ভর্তি সিএনজি অটোরিক্সা আটক

রামুতে ছোলাই মদ সহ একটি সিএনজি অটোরিক্সা আটক করেছে জনতা। পরে রামু থানা পুলিশের হাতে তা সোপর্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বুধবার, ১২ জুলাই রাত ৯ টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পাহাড়িয়া পাড়া এলাকায় ছোলাই মদ ভর্তি গাড়িটি আটক করা হয়। এতে জব্দকৃত মদের পরিমান আনুমানিক ৬০ লিটার। স্থানীয় বাসিন্দা দেলোয়ার ও রুবেলের নেতৃত্বে এলাকাবাসী কৌশলে এ গাড়িটি আটক করতে সক্ষম হন বলে জানা গেছে। খবর পেয়ে রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মনির উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মদসহ গাড়িটি থানায় নিয়ে যান।

দেলোয়ার ও রুবেল জানান- দীর্ঘদিন ধরে কয়েকটি পরিবার ওই এলাকায় বাংলা মদ ও ইয়াবার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। বুধবার রাতে মদ বহনকারি সিএনজি অটোরিক্সা (নং কক্সবাজার থ ১১-৩৭০৭) পাহাড়িয়া পাড়া এলাকায় কুলছুমা আকতারের বাড়ির সামনে পৌঁছলে জনতা গাড়িটি ধরে ফেলে। এসময় গাড়ির চালক এবং পেছনের সিটে বসা ৩ জন মহিলা পালিয়ে যান। এরা হলেন- মাদকের মামলায় বর্তমানে কারাগারে থাকা সাহাব উদ্দিনের স্ত্রী কুলছুমা আকতার (২২), মৃত কামাল উদ্দিনের স্ত্রী দিলারা বেগম (২৪) ও সিরাজুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম (৪৬)।

এলাকাবাসী জানিয়েছেন- ১ মাস পূর্বে বিপুল বাংলামদ সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক হন কুলছুমা আকতারের স্বামী সাহাব উদ্দিন। ওইসময় ভ্রাম্যমান আদালত সাহাব উদ্দিনকে ১ বছরের কারাদন্ড দেয়। বর্তমান ওই মামলায় সাহাব উদ্দিন কারাগারে থাকলেও তার স্ত্রী কুলছুমা বেগম নির্বিঘেœ মদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এছাড়া ওই অভিযানে রুবেলের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে সাহাব উদ্দিনকে আটক করেছিলো। এ কারণে সাহাব উদ্দিনের পরিবার রুবেলের বিরুদ্ধে আদালতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছে। এ নিয়ে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে।

রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মনির উদ্দিন জানান- আনুমানিক ৬০ লিটার বাংলা মদসহ একটি সিএনজি গাড়ি জনতার সহায়তায় জব্দ করা হয়েছে। এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর