মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

জেলা প্রশাসনের প্রশংসনীয় উদ্যোগ: শুরু হচ্ছে শিশু হাসপাতালের কার্যক্রম

কক্সবাজার শিশু হাসপাতালের কার্যক্রম অবশেষে শুরু হতে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে ১ আগষ্ট শিশু হাসপাতালের কার্যক্রম শুরু হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।


সাগরতীরের বালিকা মাদ্রাসা সড়কের করোনা চিকিৎসা কেন্দ্রের স্থলেই হচ্ছে কক্সবাজার শিশু হাসপাতাল। শুরুতে বহির্বিভাগ দিয়ে শুরু করা হবে এবং একজন ডাক্তার ও একজন নার্স দিয়ে চিকিৎসা কার্যক্রম শুরু করা হতে পারে জানিয়েছেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) নাসিম আহমেদ।


তিনি জানান, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের আগ্রহে এ শিশু হাসপাতালের কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেয়া হয়েছে।


২০২০ সালের ১০ ডিসেম্বর ১ একর জমিতে তৎকালীন জেলা প্রশাসক কামাল হোসেন এ শিশু হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এরপর কার্যক্রম শুরু হলেও জেলা প্রশাসক কামাল হোসেন বদলী হয়ে গেলে এই শিশু হাসপাতালের নির্মান কার্যক্রম বন্ধ হয়ে যায়।


দীর্ঘ আড়াই বছর পর আবারো শুরু হচ্ছে এই শিশু হাসপাতালের কার্যক্রম। আর এ উদ্যোগকে জেলা প্রশাসনের একটি কার্যকরী ও প্রশংসনীয় উদ্যোগ বলে মনে করছেন বিশিষ্টজনেরা।

Tag
আরও খবর