আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

নিজস্বতা এবং ব্যক্তিত্ব থাকা জরুরী

জীবনের প্রয়োজনে সময়ের তাগিদে বদলে যেতে হলে বদলে নাও নিজেকে, দ্বিধাহীন ভাবেই বদলে যাও

কিন্তু! কোন মানুষকে ভালোবেসে নিজের সত্তাকে ভুলে অন্যের জন্য নিজের আমার আমিটাকে বদলাতে যেওনা;

আমরা চাই বা না চাই তবুও আমরা বদলাই, কারণে অকারণেই বদলাই, আসলে আমরা কেউ-ই বদলাই না, বদলায় মূলত সময়, বদলায় পরিস্থিতি, বদলায় লাইফ স্টাইল, বদলায় সম্পর্ক, বদলায় ফ্রেন্ড লিস্ট, বদলায় স্টাটাসের ধরণ, বদলায় প্রিয় নামক জন;

সময়ের স্রোতধারায় খাপ খাইয়ে চলার জন্য, নিজেকে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নিজেকে বদলানোটা কোনো দোষের নয়, বরং এটা অনেক গর্বের কারণ! তুমি তোমার জন্য নিজেকে বদলিয়েছ, জীবনে চলার পথে তোমার এই বদল গুলো তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বারংবার 

উন্নীত করবে সাফল্যের সর্বোচ্চ শিখরে, কিন্তু এই বদলটাই যদি তুমি অন্যের জন্য করো, অন্যের জন্য নিজেকে বদলাও, তখন সে মানুষটি অর্থাৎ যে মানুষটির জন্য নিজেকে বদলা'লে সে যদি তোমাকে ছেড়ে যায় তখন এই বদলানো তুমিটাকে নিয়ে তুমি কি করবে?

এই বদলানো তুমিটাকে তুমি আয়নায় যতবার দেখবে ততবার তুমি ঠ'কে যাওয়ার আ'গু'নে ভ'য়ং'ক'র ভাবে পু'ড়বে, ভু'ল করার ব্য'থায় ম'র্মাহত হবে, বার বার তোমার মনে হবে কেনো তুমি তার জন্য, তার পছন্দ অনুযায়ী নিজের স্বাদ-আহ্লাদ বি'সর্জন দিয়ে নিজেকে বদলাতে গেলে, এই আ'ক্ষে'প গুলো তোমার রাতের ঘুম কে'ড়ে নিবে;

এভাবে চলতে চলতে কেউ হয়তো মাস ছয়েক পর, কেউবা আবার বছর দেড়েক পর, নিজেকে সামলিয়ে নিয়ে আবার নতুন মানুষ খুঁজে পেলে, আবার নতুন ভাবে পথ চলা শুরু করলে, আবার তার খুশির জন্য কিংবা তার সাথে সম্পকটা তৈরি বা টিকিয়ে রাখার জন্য আবারও তার জন্য নিজেকে বদলা'লে;

সম্পর্কের যেকোনো একদিন তোমার কোনো নিজস্বতা নেই বলে সে তোমাকে খো'টা দিলো তুমি ক'ষ্ট পেলে, তুমি ব্য'ক্তিত্বহী'ন বলে সে তোমাকে ছেড়ে চলে গেলো, তুমি আবারও ডি'প্রে'শ'নে ভুগতে শুরু করলে;

আসলে জীবনটা এমনই, এমনই বাস্তবতা, নিজের জন্য নিজেকে বদলানোটা উন্নতির সুন্দরতর একটি ধাপ, আর অন্যের জন্য নিজেকে বদলানোটা বার বার নিজেকে ভে'ঙেচুরে নিঃ'শেষ করে দাওয়া;

মনে রাখবে যে মানুষের কোনো নিজস্বতা নেই, যে মানুষের ব্যক্তিত্ব বলতে কিছু নেই, সে মানুষ সায়মিক ভাবে অনেকেরই প্রিয় হতে পারে, অনেকের কাছে সাময়িক ভাবে পায়রিটি লিস্টের প্রথম সারিতে জায়গা করতেই পারে কিন্তু স্থায়ীভাবে কখনো কারো 

পায়রিটি লিস্টের প্রথম সারিতে কিংবা কারো জীবনে টিকে থাকতে পারে না;

ব্য'ক্তিত্বহী'ন মানুষ গুলো জ্যা'ন্ত লা'শের মতো, তারা হয় মেনে নেওয়ার দলে কিংবা মানিয়ে নেওয়ার দলে থেকে

কোন রকম ভাবে জীবনটাকে অতিবাহিত করে চলে, ঐ যে যেমন 'নদী' এঁকেবেঁকে দূর থেকে বহুদূর চলে কিন্তু বোবা তার ভাষা, মনের মাঝে গোপন থাকে তার প্রাণের ভালোবাসা, ব্য'ক্তিত্বহী'ন মানুষ গুলো প্রকৃতপক্ষে সবার কাছেই মূ'ল্যহী'ন, জেনে রেখো! তোমার নিজস্বতাই তোমাকে আর পাঁচজন থেকে সব সময় আলাদা করবে, তোমার ব্যক্তিত্বই তোমাকে মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছাবে, সকলের ভালোবাসা ও শ্রদ্ধার আসনে স্থান করে দিবে, তাই! মানুষ হিসেবে তোমাকে টিকে থাকতে গেলে তোমার নিজস্বতা এবং ব্যক্তিত্ব থাকাটা ভীষণ ভাবে জরুরী। 

"মানুষ হিসেবে টিকে থাকতে গেলে নিজস্বতা এবং ব্যক্তিত্ব থাকাটা ভীষণ ভাবে জরুরী"

লেখক : প্রণব মন্ডল।

Tag
আরও খবর