ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে উলিপুরে ইউএনও'র ব্যতিক্রমী উদ্যোগ


কুড়িগ্রামের উলিপুর উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। সোমবার দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে তিনি প্রতিষ্ঠান পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তিনি  বলেন, ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান যেমন পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তেমনি নিজেদের বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং অন্যদেরকেও উৎসাহিত করতে হবে।  এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেশকাতুল আবেদ, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, সহকারি প্রধান শিক্ষক আনিছুল ইসলাম সহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
 উল্লেখ্য, এর পূর্বে তিনি উপজেলার এম এ মতিন কারিগরি কৃষি কলেজ ও উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

আরও খবর