মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

পরিচয়পত্র দেখিয়ে ছিনতাই করতেন বরখাস্ত পুলিশ সদস্য

কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন বরখাস্ত পুলিশ সদস্যসহ তিন রোহিঙ্গা। এর আগে ২০২২ সালে ছিনতাইয়ের অভিযোগে চাকরি হারান এই পুলিশ সদস্য। চাকরি হারানোর পর রোহিঙ্গাদের নিয়ে গড়ে তুলেন ছিনতাইয়ের একটি গ্রুপ।


রোববার (৯জুলাই) রাত ৯টার দিকে উখিয়া কুতুপালং টিভি টাওয়ার এলাকা থেকে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন, পুলিশ সদস্য আটক নিরঞ্জন দাস সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মেঘারকান্দি থানার রতীশদাশের ছেলে। তার পরিচয়পত্র নং-(বিপি-৯৮১৭১৯৮৩২৪)। বাকী তিন রোহিঙ্গারা হলেন মো. সাদেক(২৩) শাহিন আলম(২০),মো. আসলাম(২০)।


বিষয়টি নিশ্চিত করেন ১৪ আমর্ড পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ।


তিনি জানান, ২০২২সালে বালুখালী একটি ক্যাম্পে ছিনতাইকালে জনতার হাতে আটক হয় এই বরখাস্ত পুলিশ সদস্য। পরে এই অভিযোগের ভিত্তিতে তাকে চাকরিচ্যুত করা হয়। পরে জেল থেকে বেরিয়ে রোহিঙ্গাদের নিয়ে একটি সিন্ডিকেট গ্রুপ গড়ে তুলে এই পুলিশ সদস্য। পুলিশের কৌশল ব্যবহার ছিনতাই করতেন তারা। তারা টার্গেট করে ছিনতাই করতেন। আজ স্থানীয় একজনকে গলায় ছুরি ধরে ছিনতাই করে। পরে বিষয়টি আমাদের জানালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, যে বরখাস্ত পুলিশ সদস্যকে ছিনতাইয়ের অভিযোগে আটক করা হয়েছে তাকে একই ঘটনায় ২০২২ সালে আটক করে চাকরিচ্যুত করা হয়েছিল। তার বিরুদ্ধে এই আগেও একটি ছিনতাইয়ের মামলা আছে।


আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর