মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

দেড় হাজার পিস ইয়াবাসহ মোঃ জাহাঙ্গীর আলম নামে মাদক কারবারি গ্রেফতার

দেড় হাজার পিস ইয়াবাসহ মোঃ জাহাঙ্গীর আলম নামে মাদক কারবারি গ্রেফতার


 

মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের বিশেষ অভিযানে দেড় হাজার পিস ইয়াবাসহ মোঃ জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ৮ই জুলাই দিবাগত রাতে কলারোয়া উপজেলার গয়ড়া বাজারের চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রোববার ৯ই জুলাই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে হস্তান্তর করা হয়েছে।

 

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। মোঃ জাহাঙ্গীর আলম চট্টগ্রাম জেলার গুনাগুরী থানার বাঁশখালী গ্রামের মৃত মীর আহম্মদের ছেলে।

 

ওসি জানান, কলারোয়া থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক হাজার পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মোঃ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। গ্রেফতার মোঃ জাহাঙ্গীর আলম বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। আজ রবিবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর