মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

কক্সবাজারের নতুন এডিসি ইয়ামিন হোসেন

কক্সবাজার জেলা প্রশাসনের নতুন অতিরিক্ত জেলা প্রশাসক পদে (এডিসি) মো: ইয়ামিন হোসেন (১৭১৫১) কে নিয়োগ দেওয়া হয়েছে।


গত ৫ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব ভাস্কর কান্তি দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো: ইয়ামিন হোসেন-কে কক্সবাজার জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়। তিনি বর্তমানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আদালত-১) পদে কর্মরত রয়েছেন। প্রজ্ঞাপনে অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ পাওয়া মো: ইয়ামিন হোসেনকে কক্সবাজার জেলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এর ক্ষমতাও দেওয়া হয়েছে।


এর আগে গত ৭ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেকটি প্রজ্ঞাপনে পরিকল্পনা বিভাগের সিনিয়র সহকারী প্রধান (সিনিয়র সহকারী সচিব) পদে কর্মরত প্রবীর কুমার রায়কে কক্সবাজার জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন করা হলেও তিনি যোগদান করেননি।


প্রসঙ্গত, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ আবু সুফিয়ান (১৬৯৫৯)-কে গত ২২ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব পদে বদলী করা হয়েছে। এডিএম মোঃ আবু সুফিয়ান বিসিএস (প্রশাসন) ৩০ তম ব্যাচের একজন কর্মকর্তা।

Tag
আরও খবর