মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

৮৩৬০০ ইয়াবা পাচারের মামলায় একজনের ১০ বছর কারাদন্ড

৮৩ হাজার ৬০০ পিচ ইয়াবা টেবলেট পাচারের মামলায় একজন আসামীকে ১০ বছর সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একইসাথে ৫ লক্ষ টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ২ বছর বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।


কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল রোববার (৯ জুলাই) এ রায় ঘোষণা করেন। একই আদালতের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।



দন্ডিত আসামী হলো : কক্সবাজারের টেকনাফ পৌরসভার আলিয়াবাদ এলাকার মৃত রাহমত হোসাইন এর পুত্র সৈয়দ আলম প্রকাশ ভূট্টো। রায় ঘোষণার সময় দন্ডিত আসামী আদালতে উপস্থিত ছিলেন। একই মামলায় অপর ৩ জন আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়।


রাষ্ট্র পক্ষে পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম এবং আসামীদের পক্ষে অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না, অ্যাডভোকেট সৈয়দ আলম, অ্যাডভোকেট নুর সোলতান ও অ্যাডভোকেট মোঃ তানভীর শাহ মামলাটি পরিচালনা করেন।


মামলার সংক্ষিপ্ত বিবরণ :

২০১৮ সালের ৭ অক্টোবর সকাল ৮ টা ৫০ মিনিটের দিকে র‍্যাব-৭ এর একটি টিম টেকনাফের শাপলা চত্বর এলাকায় এক অভিযান চালিয়ে সৈয়দ আলম প্রকাশ ভূট্টোকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে ২ হাজার পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে। পরে তার স্বীকারোক্তি মতে তার শ্বশুর রফিকুল কাদের এর বাড়ির শয়নকক্ষের খাটের নীচ থেকে আরো ৮১ হাজার ৬০০ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।



এ ঘটনায় র‍্যাব-৭ এর নায়েব সুবেদার শ্রী সুকুমার রায় বাদী হয়ে টেকনাফ থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার টেকনাফ থানা মামলা নম্বর : ২০/২০১৮ ইংরেজি, জিআর মামলা নম্বর : ৫৭৩/২০১৮ ইংরেজি (টেকনাফ) এবং এসটি মামলা নম্বর : ৬২৯/২০২১ ইংরেজি।


বিচার ও রায় :

মামলাটি বিচারের জন্য ২০২১ সালের ১৭ আগস্ট কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে চার্জ (অভিযোগ) গঠন করা। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, সাক্ষীদের আসামীদের পক্ষে জেরা, রাসায়নিক পরীক্ষার রিপোর্ট যাচাই, আসামীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ, যুক্তিতর্ক সহ বিচারের সকল প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ বিচারক মোহাম্মদ ইসমাইল রোববার মামলাটির রায় ঘোষণার দিন ধার্য করেন। রায় ঘোষণার দিনে আসামী সৈয়দ আলম প্রকাশ ভূট্টোকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৫ ধারা সহ ১৯(১) এর ৯(খ) ধারায় দোষী সাব্যস্থ করে বিজ্ঞ বিচারক মোহাম্মদ ইসমাইল ১০ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন।একইসাথে ৫ লক্ষ টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ২ বছর বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।



রায়ে একই মামলার অপর ৩ জন আসামী যথাক্রমে রবিউল আলম প্রকাশ রবু, মোঃ বদিউল আলম ও মোঃ আবদুল খালেক এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করা হয়।

Tag
আরও খবর