মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

উখিয়ায় বদলে যাওয়া জনপদের রুপকার জাহাঙ্গীর কবির চৌধুরী

উখিয়ার বহুল আলোচিত রাজাপালং ইউনিয়ন থেকে বেড়ে উঠা এক ক্লিন ইমেইজের নেতা জাহাঙ্গীর কবির চৌধুরীর রুপকার ও উন্নয়নে আওয়ামীলীগ সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করে উখিয়া-টেকনাফে ব্যাপক সাড়া পেলেছেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিটি ঘোষনা ও প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে রাজাপালং ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে কক্সবাজার জেলায় পরিচিত করেছেন। যদিও এই ইউনিয়নটি রোহিঙ্গা অধ্যুষিত এলাকার মধ্যে পড়েছে, তা সত্ত্বেও তিনি এই বিশাল জনপদে স্থানীয়দের সুযোগ সুবিধা অটল রেখে মানুষের সুখ দুঃখের ভাগ কাঁধে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন । যার কথা বলছিলাম তিনি হলেন, এতধাঞ্চলের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরীর পুত্র, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির শ্যালক, বর্তমান সাংসদ সদস্য ( এমপি) শাহীন আকতারের ভাই, কক্সবাজার জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবির চৌধুরীর ছোট ভাই জাহাঙ্গীর কবির চৌধুরী।



তিনি রাজাপালং ইউনিয়ন পরিষদের টানা ৩য় বারের চেয়ারম্যান, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি, এ ছাড়াও তিনি আগে এই উখিয়া উপজেলায় আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনেও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে গেছেন।


তিনি এই জনপদে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ‘গ্রাম হবে শহর” বাস্তবায়নে গ্রামীণ অবকাঠামোর আমুল পরিবর্তন এনে দিয়েছেন। এক সময়ে যে গ্রামে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হত সেখানে এখন পাকা সড়ক। প্রত্যন্ত অঞ্চলে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করে আলোকিত করেছে অন্ধকারাচ্ছন্ন এলাকাগুলো।


জাহাঙ্গীর কবির চৌধুরীর পিতা উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চৌধুরী ছিলেন এতধাঞ্চলে শিক্ষার প্রসার ঘটানো গুণি ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন।

বাবার সেই ধারাবাহিকতা ধরে রেখে এই জননেতা শিক্ষা বিস্তারে রাখছেন অনন্য ভূমিকা, প্রতিষ্ঠা করেছেন অসংখ্য বিদ্যালয়। অভূতপূর্ব উন্নয়নে বদলে দিয়েছে প্রায় ৯০ হাজার জনসংখ্যার এই ইউনিয়নটি। পাশাপাশি পরিচিতি করেছেন আওয়ামীলীগ সরকার যে, এই দেশের কল্যানময়ী দেশপ্রেমীক সরকার এবং জনগনের নিরাপদ আশ্রয়গার সেটি।



জানা যায়, তিনি দীর্ঘ ৮ বছর বিভিন্ন ত্যাগ-তিতিক্ষার অবসান ঘটিয়ে উখিয়া উপজেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি সভাপতির পদে দায়িত্বভার কাঁধে নেন।

এক সময় বিএনপি অধ্যুষিত জনপদ হিসেবে পরিচিত থাকলেও তার অদম্য নেতৃত্বে আজ আওয়ামী লীগের ঘাটি তে পরিণত হয়েছে উখিয়ার এই সীমান্ত জনপদ।

আরো জানা যায়, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বরে বৌদ্ধ সম্প্রদায়ের উপর ঘটনা ঘটে। সেদিন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মৌলবাদী উগ্রপন্থীদের প্রতিহত করতে সীমান্ত জনপদের বৌদ্ধ মন্দির গুলো পাহাড়া দেন তিনি।

বৌদ্ধ ধর্মাবলম্বী সহ হিন্দু ও অন্যান্য ধর্মের মানুষের কাছে তিনি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে জননন্দিত।

বিশ্ব স্বীকৃত রোহিঙ্গা মানবিক বিপর্যয়ে ত্রাণ বন্টন, আশ্রয় কেন্দ্র তৈরি সহ সার্বিক ব্যবস্থাপনায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে কঠোর পরিশ্রম করেন তিনি।

ফলশ্রুতিতে ডাক পান ২০১৮ সালের ৩০ জুন গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি সভায়।

সীমান্ত ঘেষা উখিয়া-টেকনাফের অধিকাংশ মানুষেরা এখন জাহাঙ্গীর কবির চৌধুরী’কে দেখতে চান মহান জাতীয় সংসদে তাদের প্রতিনিধি হিসেবে।

তারা মনে করেন, জনসেবায় দৃঢ় প্রতিজ্ঞ সৃজনশীল ও আধুনিক মননের নেতৃত্ব ধারণ করা এই ব্যক্তিত্ব অদম্য সাহসে অর্জন করেছেন সেই যোগ্যতা।

স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘ রাজনৈতিক জীবন ও জনপ্রতিনিধিত্ব করার মজবুত অভিজ্ঞতার কারণে আগামী নির্বাচনে জাহাঙ্গীর কবির চৌধুরী নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেলে বিপুল ভোটে বিজয়ী হবেন।

তাদের আশাবাদ দৃঢ় চিত্তের নেতৃত্ব জাহাঙ্গীর কবির চৌধুরীকে মনোনয়ন দিয়ে স্বপ্নের স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে স্মার্ট উখিয়া-টেকনাফ বাস্তবায়নে জনপদটির আপমর জনতার চাওয়াকে পূরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag
আরও খবর