মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

বাস থেকে ৫ হাজার ইয়াবা উদ্ধার, কক্সবাজারের কারবারীসহ আটক ৩

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী এস আলম পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৩ মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শনিবার (৮ জুলাই) ভোরে উপজেলার চুনতি ফরেস্ট অফিস সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামমুখী এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তিন যাত্রীর দেহ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।


আটকরা হলেন— রাজধানীর খিলগাঁও নন্দিপাড়া কমিশনার গলি এলাকার মো. বাচ্চু মিয়ার ছেলে মো. রাহাত হোসেন (২৩), কক্সবাজারের টেকনাফ মধ্যম হ্নীলা নয়াপাড়া এলাকার ছালামত উল্যাহর ছেলে মো. জয়নাল আবেদীন (২৬) ও চকরিয়া পূর্ব সুয়ারজপুর এলাকার মৃত নুরুল কবির এর ছেলে মো. শাহিনুর (২৩)।


লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৩ মাদক পাচারকারীকে ৫ হাজার পিস ইয়াবাহসহ আটক করে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে একইদিন সকালে আদালতে সোপর্দ করা হয়।

Tag
আরও খবর