টেকনাফ উপকূলীয় বাহারছড়ার ঐতিহ্যবাহী শামলাপুর খেলার মাঠের চারপাশ থেকে জমে থাকা কয়েক টন দূষিত ময়লা অপসারণ করা হয়েছে। বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনের উদ্যোগে ও অর্থায়নে এই ময়লা গুলো অপসারণ করা হয়।
ভবিষ্যতে খেলার মাঠে স্থানীয় শামলাপুর বাজারের বিভিন্ন ময়লা না ফেলতে জনগণকে সচেতন করা হবে বলে জানান খোকন চেয়ারম্যান । অন্যদিকে শামলাপুর ফুটবল খেলার মাঠের চারপাশে বর্জ্য অপসারণে খুশি স্থানীয় ক্রীড়া প্রেমী মানুষ ও শামলাপুর ক্রীড়া পরিষদ।
আগামী ১৫ জুলাই থেকে এই মাঠে শামলাপুর গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। বর্জ্য অপসারণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন শামলাপুর ক্রীড়া পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ।
৬ ঘন্টা ২৬ মিনিট আগে
৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
৮ ঘন্টা ৩২ মিনিট আগে
৮ ঘন্টা ৪০ মিনিট আগে
৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
৯ ঘন্টা ৫৩ মিনিট আগে