মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে পাঁচজন নিহতের ঘটনায় ‘ছয় জন’ আটক

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে দুই পক্ষের গোলাগুলিতে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে ছয় জন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।


শুক্রবার (৭ জুলাই) রাতে ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প/ওয়েস্ট- এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা সবাই ওই ক্যাম্পের বাসিন্দা।


কক্সবাজার ৮ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ আমির জাফর বলেন, ১৪ এবং ৮ এপিবিএনের যৌথ অভিযানে ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প/ওয়েস্ট- থেকে ৬ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এর আগে, গতকাল শুক্রবার ভোর ৬টার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট, ব্লক-বি-১৭-১৮ সংলগ্ন এলাকায় দুষ্কৃতকারীদের দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৩ জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়।


কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, ফাইভ মার্ডারের ঘটনায় এখনো ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ জমা দেওয়া হয়নি। সে কারণে মামলা রেকর্ড হয়নি।


মরদেহ দাফনের পর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে মামলা রেকর্ড করা হবে জানিয়ে তিনি বলেন, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর