মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

১২দিনের মধ্যে খু*নী আইয়াছ উদ্দিনকে গ্রে*ফ*তা*র করলেন চকরিয়া থানা পুলিশ

চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের দরবেশ কাটায় এলাকায় শালিসি বৈঠকে ছুরিকাঘাতে দিনমজুর আনোয়ার হোসেনকে খুনের মামলার প্রধান আসামী ঘাতক আইয়াছ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) রাজীব চন্দ্র সরকার এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ টিম গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে খুনের ঘটনার ১২ দিনের মধ্যে ঘাতক আইয়াছ উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হন। নিহত আনোয়ার হোসেন ওই এলাকার মোহাম্মদ লেদুর ছেলে।


অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকার। তিনি বলেন, কিছুদিন আগে স্থানীয় পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের উত্তরপাড়া এলাকার মো.আইয়াজ উদ্দিন নিহত আনোয়ার হোসেনকে ‘এক কামড়ে ১০ হাজার টাকা’ উস্কানিমুলক কথা বলে ক্ষ্যাপায়। এই ঘটনা নিয়ে স্থানীয় ইউপি সদস্য সুলতান মাহমুদকে বিচার দেন নিহত আনোয়ার হোসেন।



সর্বশেষ এ ঘটনাটি নিয়ে গত ২৪ জুন রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় দরবেশকাটা বাজারে একটি দোকানের সামনে বিষয়টি বিচার চলছিল। এরই এক পর্যায়ে ঘাতক আইয়াজ পাশের কামারের দোকান থেকে ছুরি নিয়ে এসে আনোয়ার হোসেনের পিঠে আঘাত করে। এসময় লোহার রড় দিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় এক পল্লীচিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মারা যান।


চকরিয়া থানার ওসি তদন্ত মো আবদুল জব্বার বলেন, দিনমজুর আনোয়ার হোসেন খুনের ঘটনায় তার স্ত্রী ইয়াসমিন আক্তার বাদি হয়ে গত ২৫ জুন চকরিয়া থানায় একটি হত্যা মামলা রুজু করেন। সেই থেকে মামলার প্রধান আসামি আইয়াজ উদ্দিন পলাতক ছিলেন।


তিনি বলেন, বৃহস্পতিবার রাতে খুনি আইয়াজ উদ্দিন এলাকায় অবস্থান করছেন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকার এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি আইয়াজ উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হন। গতকাল শুক্রবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর