‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সেনবাগ থানার ওসি দাওয়াত খাওয়ার ঘটনায় প্রত্যাহার কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি শীঘ্রয় শুরু হচ্ছে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রামদী ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন দক্ষিণ ধুরুং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজুল মোস্তফা চৌধুরী লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা

সুন্দরগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে তাহেরের নেতৃত্বে আনন্দ র‍্যালী ।

ছবি: পিন্টু কুমার সরকার।


গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আসন্ন সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৭ জুলাই) বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এ উপলক্ষে সভাপতি প্রার্থী আবু তাহেরের নেতৃত্বে একটি আনন্দ র‍্যালী বের হয়। র‍্যালীটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

খোঁজ নিয়ে জানা যায় মোঃ আবু তাহের  বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখার সাবেক সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্রলীগ নেতা ছিলেন। 

সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহায়তা থেকে শুরু করনাকালীন সময়ে সুন্দরগঞ্জে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, পাশাপাশি উপজেলায় দলীয় সকল প্রোগ্রামে স্ব-শরীরে উপস্থিত থেকে নেতৃত্ব দিয়েছেন। 

তৃণমূলের নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা যায় তাহের একজন  তরুণ সুদক্ষ নেতা। তার হাত ধরে ইতোমধ্যে ছাত্রলীগ/যুবলীগের বেশ কিছু তরুণ নেতৃত্ব তৈরি হয়েছে।  তারা জানান তাহের ভাই কর্মী গড়ার কারিগর। তাই তাকেই আসন্ন কাউন্সিলে সভাপতি হিসেবে চাচ্ছেন।  


র‍্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হল ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু তাহের, যুবনেতা শহিদুল ইসলাম রানা, শ্রমিক লীগের সভাপতি গনেশ শীল, যুবনেতা মোঃ লাজু মিয়া, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: মামুন মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা শফিকুল ইসলাম পাপেল, যুবনেতা শাওন সরকার (বাবু), ছাত্রলীগ নেতা সুবাস কুমার সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মী বৃন্দ। 


উল্লেখ্য, আগামী ১১ জুলাই দীর্ঘদিন পর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সুন্দরগঞ্জ উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন বলে জানা যায়। 

আরও খবর