যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে তামিম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-07-2023 10:06:53 am

বাংলাদেশ ওয়ানডে দলের সদ্য সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে আছেন সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজাও।


শুক্রবার (৭ জুলাই) সকালেই চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন তামিম। এরপর দুপুরে মাশরাফির সঙ্গে তিনি গিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে।


তামিমের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে তামিমকে গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এর আগে বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে ঘটা করে সংবাদ সম্মেলন আয়োজন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। তবে দেশসেরা ওপেনারের এমন আকস্মিক সিদ্ধান্তের কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।


এদিকে তামিমের বিদায়ের পর গোটা দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চলছে। অন্তত বিশ্বকাপ পর্যন্ত তাকে মাঠে দেখতে চায় পুরো দেশ। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমকে নিয়ে ক্রিকেটীয় স্মৃতি এবং আবেগমাখা পোস্ট দিয়ে যাচ্ছেন ভক্তরা।


এর মাঝে গতকাল গুঞ্জন ওঠে তামিমকে ডিনারে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও পরবর্তীতে বিষয়টি গুজব বলে তামিমের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছিল। তবে পরদিনই মাশরাফীকে নিয়ে গণভবনে গেছেন তামিম।


মূলত অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতেই তামিমকে ডেকেছেন প্রধানমন্ত্রী। বেলা আড়াইটায় গণভবনে প্রবেশ করেন সদ্য অবসর নেওয়া বাংলাদেশের এই ক্রিকেটার।


জানা গেছে, আগামী ১৮ জুলাই পরিবার নিয়ে সময় কাটাতে দুবাই যাবেন তামিম। দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। 


•বিস্তারিত আসছে.....

আরও খবর