যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

সাগরে দুর্ঘটনার কবলে ‘পানগাঁও এক্সপ্রেস’, ভেসে গেল ৩ কনটেইনার

সাগরে দুর্ঘটনার কবলে ‘পানগাঁও এক্সপ্রেস’,


চট্টগ্রাম বন্দর থেকে বোঝাইকৃত  ৯৬ টিইইউস  কনটেইনার নিয়ে পানগাঁও যাওয়া পথে  ভাসানচর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে পানগাঁও এক্সপ্রেস কাত হয়ে গেলে ৯৬ টিইইউসের মধ্যে তিনটি কনটেইনার পানিতে ভেসে গেছে।বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  সী গ্লোরি শিপিং এজেন্সিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান জাহাজটি বন্দর থেকে ভাড়ায় নিয়ে পরিচালনা করছিল।


বন্দর সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর পর  বন্দরের শক্তিশালী টাগবোট কাণ্ডারী-১১সহ ভাড়া করার একটি টাগ দুর্ঘটনাস্থলে পাঠানো হয়। জাহাজটি হালকা হলে ডকে মেরামতের জন্য নেওয়ার পরিকল্পনা রয়েছে।  সী গ্লোরি শিপিং এজেন্সিস লিমিটেড সূত্রে জানা গেছে, ভোর চারটায় জাহাজটি চট্টগ্রাম থেকে রওনা দিয়েছিল। তখন সমুদ্রবন্দরের জন্য আবহাওয়া অধিদপ্তরের সতর্ক সংকেত ছিল না। বেলা ১১টায় জাহাজটি বৈরী আবহাওয়ার সম্মুখীন হয়। এ সময় সাগরে প্রচণ্ড  উত্তাল ছিল। বিকেল ৩টার দিকে জাহাজটি গ্রাউন্ডিং (মাটিতে আটকে যাওয়া) হয়। এ সময় কিছু কনটেইনার সাগরে ভেসে যায়।   এসএপিএল -১ ও কাণ্ডারী-১০  কে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়।এবং  নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়।


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক  গণমাধ্যম কে বলেন, চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও ইনল্যান্ড কনটেইনার টার্মিনালে যাওয়ার পথে পানগাঁও এক্সপ্রেস জাহাজটি আংশিক ডুবে গেছে। তিনটি কনটেইনার ভেসে গেছে। নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। জাহাজটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে জাহাজটির দুর্ঘটনার কারণ ও ক্ষতির পরিমাণ নির্ণয় করতে  তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ।  

আরও খবর



6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

২৩ ঘন্টা ৫০ মিনিট আগে