মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় ছয় ট্রাক কাঁচা মরিচ দেশে প্রবেশ

ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় ছয় ট্রাক কাঁচা মরিচ দেশে প্রবেশ



সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় ছয় ট্রাক কাঁচা মরিচ দেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। ঈদুল আজহার ছুটি শেষে আজ রোববার ২রা জুলাই বেলা ১১টার দিকে প্রথম পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোমরা সিএন্ডএফ এজেন্টের সাধারণ সম্পাদক মাকসুদ আলম। তিনি জানান, ঈদুল আজহার কারণে গত মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত পাঁচদিন ছুটি ছিল ভোমরা স্থলবন্দরে। রোববার থেকে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। দেশের বাজারে কাঁচামরিচের মূল্য উর্ধ্বগতি হওয়ায় ভারত থেকে মরিচ আমদানি শুরু হয়েছে। রোববার সকাল থেকে ছয় ট্রাক ভর্তি কাঁচা মরিচ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। ছয়টি ট্রাকে ৬০ টনের বেশি কাঁচা মরিচ রয়েছে। মাকসুদ আলম আরও জানান, ভারত থেকে বাংলাদেশে কাঁচামরিচ আমদানি অব্যাহত থাকবে।  আমদানিকৃত কাঁচা মরিচ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হবে। সেক্ষেত্রে আশা করা যায় অল্প সময়ের মধ্যে কাঁচা মরিচের দাম স্বাভাবিক অবস্থায় ফিরবে।

Tag
আরও খবর