মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

সৈকতে লাখো পর্যটকের সমাগম,ট্যুরিস্ট পুলিশের তৎপরতা বৃদ্ধি!

পবিত্র ঈদুল আযহার ছুটি ও সরকারি বন্ধের দিনে শনিবার লাখো পর্যটকের সমাগম ঘটেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। যার মধ্যে বেশিরভাগ স্থানীয় পর্যটক বলে ধারণা ট্যুরিস্ট পুলিশ ও পর্যটন সংশ্লিষ্টদের।


সরেজমিনে দেখা যায়, সুগন্ধা, লাবণী ও কলাতলী পয়েন্টে তিল ধারণের ঠাঁই ছিলোনা। পর্যটকরা নিজেদের মধ্যে আনন্দ উপভোগের দৃশ্য লক্ষ্য করা যায়। অনেকে সমুদ্রের ঢেউয়ের সাথে গা ভাসিয়ে উপভোগ করছে সৈকতের মনোরম দৃশ্য ও সমুদ্রের গর্জন।





পর্যটকদের সাথে কথা বলে জানা যায়, এবারের ঈদ ও সরকারি ছুটির দিন একসাথে হওয়ায় তারা পরিবার সহ ভ্রমণে এসেছেন। তবে অধিকাংশই কক্সবাজার ও চট্টগ্রামের পর্যটক বলে জানিয়েছেন। কক্সবাজার সৈকতের তিন পয়েন্ট ছাড়াও হিমছড়ি, ইনানী,পাটুয়ারটেক সৈকতে পাহাড় ও সমুদ্রের সৌন্দর্য্যের দৃশ্য উপভোগ করছে বলে জানায় তারা।


প্রতিবারের ন্যায় এবারের ঈদেও পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে ট্যুরিস্ট পুলিশ। সাথে গোসলে নামা পর্যটকদের নিরাপত্তায় যেকোনো দূর্ঘটনার ঝুঁকি এড়াতে সার্বক্ষণিক সী-সেইফ গার্ড নিয়োজিত রয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগে যেকোনো তথ্য জানাতে পর্যটন সেলের হটলাইন চালু রয়েছে বলে জানা যায়।


পর্যটকদের নিরাপত্তাসহ ভ্রমণ আনন্দময় করতে সর্বদা ট্যুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান কক্সবাজার রিজিয়নের সহকারী পুলিশ সুপার শেহেরিন আলম। তিনি বলেন,” পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ ট্যুরিস্ট পুলিশের কয়েকটি টিম কাজ করছে। পাশাপাশি সৈকতে পর্যটকদের ভিড়ে হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার করে স্ব স্ব অভিভাবকদের নিকট হস্তান্তর করছে ট্যুরিস্ট পুলিশ।”

Tag
আরও খবর