যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

মহাগ্রন্থ পবিত্র আল-কোরআন অবমাননায় আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের নিন্দা জ্ঞাপন

নাসিরনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। 

সুইডেনের রাজধানী স্টকহোমের একটি মসজিদের সামনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 


‘মত প্রকাশের স্বাধীনতার’ নামে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীককে অপমান করার মত জঘন্যতম কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে সদরদপ্তরে প্রতিবাদ লিপি প্রেরণ করেন আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। 

সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এ ধরনের অনাকাঙ্ক্ষিত উসকানি বন্ধে বাংলাদেশসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা। 


সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুসারে, সুইডেনে বসবাসরত ইরাকি নাগরিক সালওয়ান মোমিকা বুধবার স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে ইসলামের পবিত্র গ্রন্থের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়।

এ ব্যাপারে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ ফজলুল কবীর বলেন, " ইসলাম শান্তির ধর্ম আর এই শান্তির মূলমন্ত্র হলো মহাগ্রন্থ পবিত্র  আল-কোরআন। নিঃসন্দেহে মহাগ্রন্থ পবিত্র আল-কোরআনের অবমাননা শান্তি-শৃঙ্খলা নষ্ট ও উস্কানিমূলক যা মেনে নেওয়া যায় না, বাক স্বাধীনতা প্রকাশের নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বিশ্ব শান্তি লঙ্ঘন করা যা আন্তর্জাতিক অপরাধের শামিল।তিনি এহেন ঘৃণ্য অপরাধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

সংগঠনের কেন্দ্রীয় নেতা, সিলেট বিভাগীয় প্রধান ও ই-প্রেস নিউজ এর নির্বাহী সম্পাদক সাংবাদিক মাসুদ লস্কর মহাগ্রন্থ আল-কোরআনের অবমাননার নিন্দা জানিয়ে বিশ্বনেতাদের কাছে অপরাধীকে শাস্তির দাবি জানান। 

সংগঠনের ভারতীয় শাখার প্রধান কবি সাহিত্যিক ও সাংবাদিক আব্দুল গাফফার এক প্রতিবাদ লিপিতে বলেন,

সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ যা প্রতিটি ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এক সংবিধান। শুধু তাই নয়, সকল মানবজাতির জন্য বিশ্ব শান্তির বার্তা এবং অনুশাসন এই পবিত্র আল-কোরআনে বিরাজ করছে। যে সংবিধান ত্যাগ তিতিক্ষা এবং সংযমের মাস পবিত্র রমজান মাসে নাজেল (সৃষ্টি) হয়েছিল, সেই মহাগ্রন্থ পবিত্র আল-কোরআন যে বা যারা অগ্নিদগ্ধ করে পুড়িয়ে ছারখার করে দেওয়ার ঘটনা সারা বিশ্বের শান্তি বিঘ্নিত করা, দাঙ্গা লাগানো এবং ধর্মীয় ভাবাবেগের উপর আঘাত করা। এ ধরনের ঘৃণ্য এবং নিন্দনীয় কাজের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলকে ধিক্ জানানোর পাশাপাশি সকল শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে অপরাধীর কঠোর শাস্তি দাবি করছি। ভারতের মুর্শিদাবাদ জেলার কবি,সাহিত্যিক ও সাংবাদিক সৌমেন্দু লাহিড়ী বলেন, 

প্রত্যেক ধর্মগ্রন্থই মহা মূল্যবান।

সব ধর্মের মূলমন্ত্র হল সত্য, সততা এবং শান্তি। 

মহামূল্যবান পবিত্র কোরআন 

এই ভাবে পোড়ানো, এই ঘটনা ভাবা যায় না। এবং এই ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার তীব্র নিন্দা জানাই।

Tag
আরও খবর



6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

২২ ঘন্টা ৪৯ মিনিট আগে