বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

বিজয়নগর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-07-2023 03:14:19 pm


ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার অন্তর্গত বিজয়নগর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে শনিবার (১জুলাই) ঈদ পুনর্মিলনী, মুক্তিযোদ্ধা সম্মাননা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মাননা বিষয়ক একটি প্রোগ্রাম আয়োজন করা হয়েছে।


উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, যিনি এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর ডঃ মোহাম্মদ তোফাজ্জল ইসলাম যিনি এই সংগঠনের প্রধান উপদেষ্টা।


এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইরফান উদ্দিন আহমেদ, বিজয়নগর উপজেলার চেয়ারম্যান নাসিমা মুকাই আলী ও উপদেষ্টা বিশিষ্ট বিজনেস টাইফুন লিরিক গ্রুপের চেয়ারম্যান জনাব মোঃ সেলিম মিয়াসহ এই সংগঠনের আরো উপদেষ্টা ও মডারেটর বৃন্দ।


কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা প্রদানের স্থিরচিত্র। 


বিজয়নগর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে শিক্ষার্থীদের কৃতি শিক্ষার্থী সম্মাননা প্রদান করা হয়। এতে এইচএসসি ১০০ জন শিক্ষার্থী এবং এসএসসি ৮২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।


এছাড়াও ২০ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৫ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।


সেইসাথে পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স প্রাপ্ত ৫০ জনকে শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয় এবং শ্রেষ্ঠ শিক্ষক এবং একজন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চ্যাম্পিয়নকে সংবর্ধনা প্রদান করা হয়।


উল্লেখ্য যে, উক্ত ছাত্র কল্যাণ পরিষদটি ২০১৪ সালে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন ইতিবাচক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


আরও খবর