“সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

কক্সবাজারে স্ত্রীকে নিয়ে উত্যক্তের প্রতিবাদ করায় স্বামীকে হত্যা

কক্সবাজারের চকরিয়ায় স্ত্রীকে নিয়ে উত্যক্তের প্রতিবাদ করায় আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।


শনিবার (২৪ জুন) রাত সাড়ে ১২টায় উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরবেশকাটা স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই ওয়ার্ডের উত্তর পাড়ার আবু তাহের লেদুর ছেলে।


স্থানীয়রা জানান, প্রায় ছয় মাস আগে নাসির উদ্দিন নামে একব্যক্তি আনোয়ার হোসেনের স্ত্রীর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার জেরে হাতে কামড় দেয়। এ বিষয় নিয়ে স্থানীয় ইউপি সদস্য সুলতান মাহমুদ সালিশ বিচারের মাধ্যমে নাসির উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এই জরিমানার টাকাও পরিশোধ করে নাসির উদ্দিন।


কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দরবেশকাটার একটি কামারের দোকানের সামনে বসে কয়েকজন আড্ডা দিচ্ছিলো। ওই সময় মো. আয়াজ উদ্দিন নামে এক যুবক আনোয়ার হোসেনকে ‘এক কামড়ে ১০ হাজার টাকা’ উস্কানিমূলক কথা বলে ক্ষ্যাপায় ও বারবার টিটকারি করে। এর প্রতিবাদ করে আনোয়ার। এতে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আয়াজ কামারের দোকান থেকে একটি ছুরি এনে আনোয়ারকে পরপর ছুরিকাঘাত করে। ছুরিকাহত আনোয়ারকে উপস্থিত লোকজন স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি প্রাথমিক চিকিৎসা দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধের পর সরকারি হাসপাতালে নেওয়ার পরমর্শ দেন। পরে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে জানান হাসপাতালে আনার আগেই আনোয়ারের মৃত্যু হয়েছে।





মৃত্যুর খবর জানাজানি হলে আয়াজ উদ্দিন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।


নিহত আনোয়ার হোসেনের স্ত্রী ইয়াসমিন আক্তার বলেন, ‘অনেক আগে আমার হাতে কামড় দেয়ার বিচারের বিষয় নিয়ে অপমানমূলক কথার প্রতিবাদ করায় আমার স্বামীকে হত্যা করেছে আয়াজ।’


চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশের কোমরের উপরে কিডনির পাশে দুটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া মাথায়ও আঘাত রয়েছে।


চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল জব্বার বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছি। রবিবার (২৫ জুন) দুপুর ১টা পর্যন্ত ঘটনাটি নিয়ে মামলা হয়নি।

Tag
আরও খবর