মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ

সাবিনার হ্যাটট্রিকে পাকিস্তানকে ৬ গোল দিলো বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-09-2022 10:47:12 am

আগের ম্যাচে জোড়া গোল করে দলকে জিতিয়েছিলেন সাবিনা খাতুন। মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে সেটাকেও ছাড়িয়ে গেলেন এই স্ট্রাইকার। তার হ্যাটট্রিকে পাকিস্তানকে খরকুটোর মতো উড়িয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। আজ (শনিবার) কাঠমান্ডুতে পাকিস্তানকে ৬-০ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেছে লাল-সবুজ জার্সিধারীরা।

দুই প্রবাসী ফুটবলার নিয়ে পাকিস্তান মুখোমুখি হয়েছিল বাংলাদেশের। কিন্তু মাঠের পারফরম্যান্সে এগিয়ে যেতে পারেনি। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বাংলাদেশের আধিপত্য চলতে থাকে। প্রথমার্ধেই ৪ গোল করে প্রতিপক্ষকে নাস্তনাবুদ করে রাখেন সাবিনা-মনিকারা।

ম্যাচ ঘড়ির তৃতীয় মিনিটে বাংলাদেশের গোল উৎসব শুরু। বক্সে ঢুকে সাবিনার পাসে এক ডিফেন্ডার ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, বক্সের প্রান্ত থেকে মনিকা চাকমা ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন।

২৮ মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ। সাবিনার পাসে বক্সের ভেতরে কিছুটা ফাঁকায় থাকা সিরাত জাহান স্বপ্না গোলকিপারের পাশ দিয়ে লক্ষ্যভেদ করে ব্যবধান বাড়ান।

৩১ মিনিটে স্কোরলাইন হয় ৩-০। মনিকার ডিফেন্ডচেরা পাস থেকে এক ডিফেন্ডারের পায়ে লেগে সাবিনা পেয়ে যান বল, তখন গোলকিপারকে একা পেয়ে তার পাশ দিয়ে দারুণ দক্ষতায় জালে জড়িয়ে দিতে ভুল করে করেননি বাংলাদেশ অধিনায়ক।

চার মিনিট পর বাঁ প্রান্ত থেকে সতীর্থের লম্বা ক্রসে সানজিদা প্রায় বাইলাইন থেকে রিসিভ করে কাটব্যাক করেছিলেন সাবিনার উদ্দেশ্যে, ততক্ষণে গোলকিপার জায়গা থেকে বেরিয়ে এসেছেন। অভিজ্ঞ স্ট্রাইকার বল পেয়ে চিন্তা না করেই পোস্টের কাছ থেকে জাল কাঁপান।

৪ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ বিরতির পরও আক্রমণ অব্যাহত রাখে। তবে এই অর্ধে ২ গোলের বেশি আসেনি। ৫৮ মিনিটে সাবিনা হ্যাটট্রিকের দেখা পান। মারিয়া মান্দার ডান প্রান্তের ক্রসে লাফিয়ে উঠে হেডে হ্যাটট্রিক পূর্ণ করেন বাংলাদেশ অধিনায়ক। আর ৭৭ মিনিটে বক্সের বাইরে থেকে রিতুপর্ণা চাকমা জোরালো শটে দলকে ষষ্ঠ গোল উপহার দেন।

১৩ সেপ্টেম্বর বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তবে ওই ম্যাচের আগে আজই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেতে পারে বাংলাদেশ ও ভারতের। সেজন্য দিনের পরের ম্যাচে ভারতের জিততে হবে মালদ্বীপের বিপক্ষে।

Tag
আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৩০ দিন ৬ ঘন্টা ৫৯ মিনিট আগে