রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল

মির্জাপুর - ধামরাই অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

 মির্জাপুর ধামরাই অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে । ২২ জুন ২০২৩ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকার সময় ধামরাই রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলার আয়োজন করা হয়।

মির্জাপুর ধামরাই অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা জনাব মোমিন সিকদারের, সার্বিক সহযোগিতায় , সংগঠনটির সভাপতি, সাংবাদিক জনাব সাঈদ আল মামুনের সঞ্চালনায়, সংগঠনটি সাধারণ সম্পাদক, জনাব আনোয়ার হোসেনের সভাপতিত্বে, উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর শহীদ ভবানীপ্রসাদ সাহা সরকারি কলেজের (ভারপ্রাপ্ত )অধ্যক্ষ জনাব তাহমিনা জাহান শিলা ।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের কৃতি ফুটবলার হারুনুর  অর রশিদ খান কাজল ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুল ইসলাম বিভাগীয় প্রধান শরীর চর্চা বিভাগ , জনাব শামিম আল মামুন প্রভাষক ,ইতিহাস বিভাগ, শহীদ ভবানীপ্রসাদ সাহা সরকারি কলেজ।

জনাব মিজানুর রহমান অপরাধ চিহ্ন পত্রিকা জেলা প্রতিনিধি ,জনাব রেজাউল করিম দৈনিক বাংলা ভূমি স্টাফ রিপোর্টার, সাংবাদিক খান শাকিল, জনাব ফরিদ আল মামুন, ম্যানেজার চক্ষু বিভাগ  কুমুদিনী হসপিটাল । এছাড়া আরো উপস্থিত ছিলেন রাজাপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শক ক্রীড়া মোদী জনগন । উক্ত খেলায় রাজাপুর ইসলামিয়া শিক্ষা কেন্দ্র ও এতিমখানা  বনাম রাজাপুর জুনিয়র বুলেট একাদশ দুটি দল অংশগ্রহণ করে। উক্ত খেলায় নির্ধারিত সময়ের মধ্যে দুটি দল এক গোলে সমতা থাকার কারণে ট্রাইবেকারে রাজাপুর জুনিয়র বুলেট একাদশকে পরাজিত করে রাজাপুর ইসলামিয়া শিক্ষা কেন্দ্র ও এতিমখানা জয়লাভ করে ।

প্রধান অতিথি তার বক্তব্যে কোমলমতি এতিমখানা শিশু বাচ্চাদের এত সুন্দর একটি খেলা আয়োজন করার জন্য মির্জাপুর ধামরাই অনলাইন প্রেস ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ জানান । ভবিষ্যতে আরো এরকম ব্যতিক্রম কিছু অনুষ্ঠান ও মানবিক কাজ করার জন্য আশাবাদ ব্যক্ত করেন ।

আরও খবর