“সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

অটোরিকশা চালাতে বের হয়ে মরদেহ মিললো একদিন পর ধানক্ষেতে

কক্সবাজারের খুরুস্কুলের মামুন পাড়া থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ।


উদ্ধার মরদেহটি আব্দুল আজিজ (২২) নামের এক ব্যক্তির বলে নিশ্চিত করেছে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।



নিহত আব্দুল আজিজ কক্সবাজার শহরের দক্ষিন পাহাড়তলী এলাকার কেফায়েত উল্লাহর সন্তান।


নিহতের মামা আবদুল হাফেজ জানান, বৃহস্পতিবার সকালে ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বের হয় আজিজ। রাতে ফিরে না আসায় কল করলেও মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে শুক্রবার সকালে পুনরায় আজিজের মুঠোফোনে কল করা হলে, সদর থানার একজন কর্মকর্তা মরদেহ পাওয়ার খবরটি তাদের জানায়।


ভাড়ায় চালিত অটোরিকশাটিও পাওয়া যাচ্ছেনা জানিয়ে আব্দুল হাফেজ জানান, অটোরিকশা ছিনিয়ে নিতেই এমন হত্যাকাণ্ড ঘটনা হতে পারে। নিহতের শরীরে একাধিক ছুরির আঘাত রয়েছে বলেও জানান তিনি।



এদিকে ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে জানিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে।

Tag
আরও খবর