“সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

টেকনাফে গুলি ছুড়ে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ

কক্সবাজারের টেকনাফের লেদা এলাকায় ফাঁকা গুলি বর্ষণ করে অস্ত্রের মুখে মোহাম্মদ ইসলাম (৪৬) এক ব্যবসায়ীকে অপহরণ করেছে পাহাড়ে অবস্থান করা মুখোশধারী সন্ত্রাসীরা। অপহৃত মোহাম্মদ ইসলাম হ্নীলা ইউনিয়নের লেদা পূর্ব পাড়া মৃত কামাল হোছাইনের ছেলে।


বৃহস্পতিবার (২২ জুন) রাতে লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন নিজ দোকান থেকে অস্ত্রের মুখে নিয়ে যায়। এসময় সেখানে উপস্থিত স্থানীয় লোকজন ও রোহিঙ্গারা বাধা দিলে সন্ত্রাসীরা ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে ত্রাস সৃষ্টি করে।


রাত সাড়ে ১১টায় অপহৃতের ছোট ভাই মো. হোছাইন বলেন, ‘আমার বড় ভাই মো. ইসলাম লেদা রোহিঙ্গা ক্যাম্প নম্বর ২৪ বøক নম্বর ‘বি’-‘সি’ সংলগ্ন ব্যক্তি দখলীয় বাজারের জমিতে মুদির দোকান করতেন। প্রতিদিন সন্ধ্যার পর দোকান বন্ধ করে বাড়িতে চলে আসত। প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করার আগ মুহূর্তে মুখোশ পরা ১৫-২০ জন অস্ত্রধারী লোক এসে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। এসময় সেখানে উপস্থিত স্থানীয় লোকজন ও রোহিঙ্গারা বাধা দিলে সন্ত্রাসীরা ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে ত্রাস সৃষ্টি করে। মুদির দোকানটির কাছাকাছি স্থানে ক্যাম্প ইনচার্জ কার্যালয় ও এপিবিএন পুলিশ কার্যালয়। বিষয়টি আমাদের পরিবারের পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত অপহরণকারীদের পক্ষ থেকে কোন ফোন ও মুক্তিপণের দাবি আসেনি’।



লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান মো. আলম বলেন, ‘প্রকাশ্যে গুলি বর্ষণ করে স্থানীয় ব্যবসায়ী অপহরণের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্যাম্পের কাঁচা বাজার ও জনসমাগম স্থানে পাহারার ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে’।


রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত এপিবিএন পুলিশের ইনচার্জ পরিদর্শক আবদুর রহিম বলেন, ‘স্থানীয় বাসিন্দা মো. ইসলাম নামে একজন ব্যবসায়ীকে মুখোশ পরা ১৫-২০ জন অস্ত্রধারী লোক এসে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে গিয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এসময় অপহরণকারীরা সন্ত্রাসীরা ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে পুলিশের জোর তৎপরতা চলছে’।

Tag
আরও খবর