যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

ভারতে নারী পাচারকারী চক্রের মূল হোতাসহ ৩ জন গ্রেফতার

ভারতে নারী পাচারকারী চক্রের মূল হোতাসহ ৩ জন গ্রেফতার


   র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

 

গত ২১/০৩/২০২৩ তারিখ সন্ধায় শ্যামপুর থানাধীন জুরাইন পাইপরাস্তা এলাকা হতে এক নারীকে আসামীরা সৌদিআরবে ভাল বেতনে চাকুরীর প্রলোভন দেখিয়ে ইন্ডিয়া বসিরহাট নিয়া যায়। পরবর্তীতে তাকে কলকাতার একটি যৌনপল্লীতে বিক্রি করে দেয়। অতঃপর ভিকটিম যৌনপল্লীর অত্যাচার সহ্য করতে না পারায় উক্ত যৌনপল্লী পরিচালনাকারী লোকজন তাকে আসামীদের নিকট ফেরৎ প্রদান করে তাদের কাছ থেকে গৃহিত অর্থ ফেরত চাইলে আসামীরা অন্য একটি হোটেলে নিয়ে ভিকটিমকে বেধে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে যাতে সে যৌনপল্লীতে যৌনকর্মী হিসেবে কাজ করতে রাজি হয়।

 

তখন ভারতীয় একটি এনজিও বিডিএল স্মাইল চাইল্ড ফাউন্ডেশন উক্ত ঘটনা জানতে পেরে ভিকটিমকে উদ্ধার করে। ভিকটিম বর্তমানে উল্লেখিত এনজিওর হেফাজতে আছে। আসামীরা সংঘবদ্ধ মানবপাচার চক্রের প্রধান ও সক্রিয় সদস্য। নিরীহ দরিদ্র মেয়েদেরকে সৌদিআরবসহ বিভিন্ন দেশে ভালো বেতনে চাকুরীর প্রলোভন দেখিয়ে প্রতারনার ফাঁদে ফেলে নগদ টাকা আত্মসাৎ করা ও দেশের বাহিরে মোটা অংকের টাকার বিনিময় পতিতালয়ে বিক্রি করাই তাদের পেশা। উক্ত ঘটনার বিষয় অবগত হয়ে ভিকটিমের স্বামী মোঃ ফয়সাল ডিএমপি, ঢাকা শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করেন।

 

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এর একটি আভিযানিক দল ২২শে জুন ২০২৩ ইং সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে নারী অপহরন পূর্বক পতিতাবৃত্তি করানোর জন্য বিদেশে পাচার করা সংঘবদ্ধ চক্রের প্রধান এজাহারনামীয় ১নং আসামী মোঃ ইমরান গাজী (৩০), ২। সাবানা সুলতানা (২৫)উভয় থানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরা ও ৩। আব্দুস সালাম শেখ, থানা- কয়রা, জেলা- খুলনা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় যে, ইতিপূর্বে কয়েকজন নারীকে তারা পাশ্ববর্তী দেশে পাচার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে ডিএডি, ঢাকা শ্যামপুর থানায় হস্তান্তর কা্যক্রম প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর



6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

২০ ঘন্টা ৪৮ মিনিট আগে