ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

উলিপুরে শিক্ষার্থীদের মাঝে মিল্ক ফিডিং কর্মসূচীর উদ্বোধন

কুড়িগ্রামের উলিপুরে শিক্ষার্থীদের মাঝে মিল্ক ফিডিং কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। 
শিশুদের পুষ্টি চাহিদা নিশ্চিত করে   প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে একটি শিক্ষিত মেধাবী জাতি গঠন এবং এসডিজির লক্ষ্য পূরণের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল ৪ টায় কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের উত্তর নামাজের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মিল্ক ফিডিং কর্মসূচি চালু হয়েছে।
  ২২ জুন বৃহস্পতিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাদেকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি।তিনি শিক্ষার্থীদের তরল দুধ পান করিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।
  এলডিডিপির প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ এ এফ এম শাহরিয়ার তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রেজওয়ানুর হক, উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন।আরো বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা বারী মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় জন প্রতিনিধি, শিক্ষক, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রত্যেক শিক্ষার্থীকে প্রতি বছর ১'শ ৬০ দিন ডেইরি খামারের গাভীর ২০০ মিলিগ্রাম পাস্তরিত তরল দুধ পান করানো হবে।এ কর্মসূচি বাস্তবায়ন করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের  প্রাণিসম্পদ  প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)।
 প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি তার বক্তব্যে বলেন, স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।সরকার ২০৪১ সালে বাংলাদেশকে স্মার্ট হিসেবে গড়ে তুলবেন।তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য  টিফিনের ব্যবস্হা করবেন বলে জানান।
আরও খবর