নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

স্মার্ট বাংলাদেশ রূপান্তরের জন্য নিজেদেরও স্মার্ট হতে হবেতথ্য ও সম্প্রচার সচিব

সিটিভির সম্মেলন কক্ষে বক্তব্যে রাখছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার





আজকাল সবকিছু অটোমেশনে চলে যাচ্ছে। মানুষ প্রযুক্তির সাথে ওতোপ্রোতোভাবে জড়িয়ে পড়ছে। এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানুষ তাদের কাজকে সহজ করে ফেলেছে। কোথাও আগুন লাগলে সেখানে ফায়ার ফাইটার না পাঠিয়ে রোবটের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা করা হচ্ছে। এ পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আমাদের নিজেদেরও পরিবর্তন করতে হবে। স্মার্ট বাংলাদেশ করতে হলে চিন্তা, চেতনা, কাজ সবকিছুকে স্মার্ট করতে হবে। সুতরাং স্মার্ট বাংলাদেশ রূপান্তরের জন্য নিজেদেরও স্মার্ট হতে হবে।

২১জুন ( বুধবার )  বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন শেষে  সিটিভির সম্মেলন কক্ষে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণ সভায় প্রধান অতিথির বক্তব্যে  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার এসব কথা বলেন।

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেন’র সভাপতিত্বে এ সভায় উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা ইউছুপ, বাংলাদেশ বেতার শিল্পী জয়ন্তী লালা, রবীন্দ্র সংগীত শিল্পী কাবেরী সেন গুপ্তসহ আরো অনেক গুণীজন এবং বিশিষ্ট ব্যবসায়ী উপস্থিত ছিলেন। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরাও সভায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন আধিকারীক মো. সাইফুল ইসলাম মাল্টিমিডিয়ার মাধ্যমে টেলিভিশনের কার্যাবলির সম্পূর্ণ চিত্র সচিবের নিকট তুলে ধরেন। এসময় তথ্য সচিব সভায় উপস্থিত সবার সাথে ভবিষ্যতে এ কেন্দ্রকে আরো কিভাবে এগিয়ে নেয়া যায় সে ব্যাপারে আলোচনা করেন।

সচিব বলেন, প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে যদি ব্যবধান বেশি হয় তাহলে জীবন বিষময় হয়ে যায়। তাই প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে যাতে অবশ্যই সামঞ্জস্য থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বর্তমান বিশে^র সাথে তাল মিলিয়ে চট্টগ্রাম টেলিভিশনকেও এগিয়ে যেতে হবে। টেলিভিশনে আজকাল মানুষ যা দেখে সেরকম উপাদান যদি না থাকে তাহলে সেটা পিছিয়ে পড়তে বাধ্য। এটি একটি চ্যালেঞ্জ। আধুনিক যন্ত্রপাতি, মানসম্মত চিত্র ধারন, সময়োপযোগী অনুষ্ঠান নির্মাণ ও বিতর্ক প্রতিযোগিতা প্রদর্শনের মাধ্যমে পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য কাজ করতে হবে। ইতোমধ্যে চট্টগ্রাম টেলিভিশনে বর্তমান সরকারের উদ্যোগে অনেক পরিবর্তন সাধিত হয়েছে। 

আরও খবর