“সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কক্সবাজার সিটি কলেজ

মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবুও গ্যালারীজুড়ে প্রাণের উচ্ছ্বাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় এমন দৃশ্যপট সবার নজর কাড়ে।


বুধবার (২১ জুন) বিকালে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে কাঙ্খিত ফাইনালে মুখোমুখি হয় দুই পরাশক্তি কক্সবাজার সিটি কলেজ বনাম টেকনাফ সরকারি কলেজ। ম্যাচের শুরুতেই আক্রমণ পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়িয়ে পড়ে দর্শকদের মাঝে। প্রিয় কলেজকে অনুপ্রেরণা যোগাতে উদ্দীপনার যেন কমতি ছিল না। বল পায়ে গেলেই দর্শকদের মুহুমুহু করতালি ও স্লোগান খেলোয়াড়দের শক্তি যোগায়। ম্যাচের প্রথমার্ধে মাঠজুড়ে সিটি কলেজের দাপট ছিল চোখে পড়ার মতো। তাঁদের গোছালো কয়েকটি আক্রমণ নস্যাৎ হলে ফলাফল আসতো আগেই।



তবে দ্বিতীয়ার্ধে তেলেবেগুনে জ্বলে উঠে টেকনাফ কলেজের খেলোয়াড়েরা। তাঁদের একাধিক পরিকল্পিত আক্রমণ রুখে দেয় সিটি কলেজের অভিজ্ঞ রক্ষণভাগের লড়াকু সৈনিকেরা। তাঁরমধ্যে সিটি কলেজের গোলরক্ষক রিসাত ছিল অপ্রতিরোধ্য। প্রতিপক্ষের সব আক্রমণ ভেস্তে যায় তাঁর একক নৈপুণ্যে।




নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল গোলশূন্য। টাইব্রেকারে হার্টবিট বেড়ে যায় উভয় দলের দর্শকদের। ৫টি করে পেনাল্টি শটে একটি সেভ করে জয়ের স্বপ্ন বুনেন সিটি কলেজের গোলরক্ষক রিসাত। তবে সিটি কলেজের চতুর্থ শটটি বারে লেগে চলে আসায় কপাল পুড়ে। ফলে আবারও সমতা ৪-৪। পরে ২টি করে শটে একটিও মিস হয়নি সিটি কলেজের। এতে ৫-৬ গোলে জয়োল্লাসে ফেটে পড়ে সিটি কলেজ শিবির। অপরদিকে ২টি শটের মধ্যে একটি প্রতিপক্ষের গোলরক্ষক রিসাত রুখে দেয়ায় পরাজয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ে টেকনাফ কলেজ।


ম্যাচ শেষে সেরা গোলরক্ষকের মুকুট সিটি কলেজের গোলরক্ষক রিসাতের মাথায়। ম্যাচ সেরা হন তাঁর আরেক সতীর্থ রিয়াত। আর টুর্নামেন্টে ০৪টি গোল করে সেরা গোলদাতার স্বীকৃতি পান টেকনাফ কলেজের নকীব।



পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।



এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাশ, পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফরিদুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, সিটি কলেজের অধ্যক্ষ ক্যাথিং অং, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির ও জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকী।

Tag
আরও খবর