নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠাতে বোয়েসেলের কার্যক্রম শুরু ১১ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণের দায়ে সেই শিক্ষকের মৃত্যুদণ্ড নভেম্বরের ১০ দিনে রেমিট্যান্স ১৪০ কোটি ডলার জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ঝিনাইগাতী থানার এস এম নূর মোহাম্মদ

মহাসড়কে চাঁদাবাজি বন্ধে অটোরিকশা চালকদের বিক্ষোভ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-08-2022 01:33:26 am

সংগৃহীত ছবি

জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন সড়কে অবৈধ চাঁদাবাজি বন্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন অটোরিকশা চালকরা।


বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে প্রায় তিন শতাধিক অটোরিকশা চালক উপজেলা পরিষদ চত্বরে অবস্থান করে বিক্ষাভ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন তারা।


বিক্ষোভকারীরা অভিযোগ করেন, উপজেলার বিভিন্ন সড়কে প্রায় পাঁচ শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করে। বকশীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তারাটিয়া বাজার পর্যন্ত যেতে হলে একজন অটোরিকশা চালককে কমপক্ষে ১০ জায়গায় চাঁদা দিতে হয়। বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে এসব চাঁদা আদায় করা হয়। চাঁদা দিতে দেরি হলে চালকদের সঙ্গে দুর্ব্যবহার ও অটোরিকশা ভাঙচুর করা হয়। এসবের প্রতিবাদে প্রথমে তারা দুপুরে নঈম মিয়ার বাজার ঈদগাঁ মাঠে ঘণ্টাব্যাপী ধর্মঘট করেন। পরে বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে সমবেত হয়ে ইউএনওর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।




এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জাগো নিউজকে বলেন, এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা জাগো নিউজকে বলেন, ‘বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি। তবে ডিডিএলজি (উপ-পরিচালক, স্থানীয় সরকার) স্যার আসায় আমি তাদের সঙ্গে দেখা করতে পারিনি। এছাড়া কোনো লিখিত অভিযোগও পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


আরও খবর