নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

আশাশুনিতে দলিত সংস্থার উদ্যোগে মনো সামাজিক বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত

আশাশুনিতে দলিত সংস্থার উদ্যোগে মনো সামাজিক বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত


 

মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

সাতক্ষীরা আশাশুনিতে দলিত সংস্থার উদ্যোগে মনো সামাজিক বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ২১শে জুন সকাল ১০.৩০ টায় আশাশুনি অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

এফএডিএফ এর অর্থায়নে স্টেনদেনিং হেলথ এন্ড এডুকেশন অফ দ্যা চিল্ড্রেন এন্ড দিয়ার ফ্যামিলিস অফ সুন্দরবন ইন বাংলাদেশ প্রজেক্টের আওতায় দলিত এর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল আলোচনা উপস্থাপন করেন প্রজেক্ট ম্যানেজার নিরঞ্জন বর্মণ।

 

সহকারী প্রজেক্ট ম্যানেজার এইচএম ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, আরএমও ডাঃ প্রসূন কুমার মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আবু সেলিম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার হাসানুজ্জামান, এনজিও সমন্বয়কারী মৌমাছি পরিচালক সুশান্ত মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সভায় মনো সামাজিক ডিজিজে আক্রান্ত শিশুর পিতা মনোজ কুমার দাশসহ কয়েকজন তাদের অনুভূতি ও চাহিদার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। সভায় উপজেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবা, কৌশোর কালীন স্বাস্থ্যসেবা কেন্দ্রে কাউন্সিলিং, বিদ্যালয়ে ও কিশোর কিশোরী ক্লাবে জীবন দক্ষতামূলক শিক্ষা এবং স্বাস্থ্য কর্মীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ ব্যবস্থা করার সুপারিশ করা হয়।

 

অতিথিবর্গ উপজেলা পর্যায়ে ধনী-গরীব সকলের জন্য মানসিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তার কথা স্বীকার করেন এবং উর্দ্ধতন ফোরামে উত্থাপনের আশা ব্যক্ত করেন।

Tag
আরও খবর