‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সেনবাগ থানার ওসি দাওয়াত খাওয়ার ঘটনায় প্রত্যাহার কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি শীঘ্রয় শুরু হচ্ছে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রামদী ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন দক্ষিণ ধুরুং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজুল মোস্তফা চৌধুরী লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা

সুন্দরগঞ্জে শতবর্ষী একটি গ্রাম্য রাস্তা দখল, ভোগান্তিতে ১৫০ পরিবার।

সুন্দরগঞ্জে রেকর্ডভুক্ত শতবর্ষী একটি গ্রাম্য রাস্তা দখল, বিপাকে ১৫০ পরিবার। 


গাইবান্ধার সুন্দরগঞ্জে শতবর্ষী একটি গ্রাম্য রাস্তা দখলের অভিযোগ উঠেছে দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের আকবর আলীর ছেলে এন্তাজ আলী ও আজগর গং এর বিরুদ্ধে। 

সরেজমিনে গিয়ে দেখা যায় উত্তর ধুমাইটারী গ্রামে ১৫০ পরিবারের ব্যবহৃত রাস্তাটি বাশের খুটি দিয়ে সর্বসাধারণের চলাচলের পথ বন্ধ করা হয়েছে। 

নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় প্রবীণ লোকজন জানান মো: মহির হাজী ও আজগর গং এর মধ্যে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে।  এরই ধারাবাহিকতায় গত ২০/২১ দিন আগে আজগর গং এর এন্তাজ আলী তার ঘরের পিছনের রাস্তায় খুটি গেড়ে সেটি বন্ধ করে দেন। খবর  পেয়ে ৫নং দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো: রেজাউল আলম সরকার রেজা ঘটনাস্থলে গিয়ে খুটি তুলে দিয়ে জনসাধারণের চলাচলের পথ খুলে দেন।  কিন্তু গত ৭/৮ দিন আগে আবারও রাস্তাটি বন্ধ করে দেন আজগর গং। এতে দূর্ভোগে পরেছেন প্রায় ১৫০ টি পরিবার। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান " আমি যতদুর খোজখবর নিয়েছি তাতে রাস্তাটি সরকারি রেকর্ডভুক্ত,  ব্যাক্তিগত আক্রোশের জেরে একটি পক্ষ রাস্তাটি বন্ধ করে দিয়েছে এতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। যতদ্রুত সম্ভব রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। 

স্থানীয়রা জানান তাদের বাপ-দাদারাও এই রাস্তাটি ব্যবহার করতেন তারাও এই রাস্তাটি ব্যবহার করে আসছেন।  এতোদিন কোন সমস্যা হয় নি। হঠাৎ করেই মাস খানেক আগে দুটি পক্ষের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রাস্তাটি বন্ধ করে তাদের বিপাকে ফেলা হয়েছে। স্থানীয়দের দাবি দ্রুত রাস্তাটি উন্মুক্ত করে সকলের চলাচলের পথ সুগম করা হোক। 

এ ব্যাপারে অভিযুক্ত আজগর গং ও এন্তাজ আলীর সাথে যোগাযোগ করা হলেও তাদের সাথে কথা বলা সম্ভব হয় নি। 


Tag
আরও খবর