‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান

রাজিবপুরে বিনামূল্যে ভিজিএফ এর চাউল বিতরণ

কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার ১নং রাজিবপুর ইউনিয়ন পরিষদে অসহায়, দুস্থদের মাঝে বিনামূল্যে ভিজিএফ এর চাউল বিতরণের শুভ উদ্ভোদন করা হয়েছে। বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।  বুধবার (২১ জুন) দুপুর ১২ টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো। পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে বিনামূল্যে রাজিবপুর ইউনিয়নে ৮ হাজার ১০০ শত ৮০ জন মানুষের মাঝে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফের চাউল পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, ১নং রাজিবপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস, ট্যাগ অফিসার সহ ইউপির সকল সদস্যবৃন্দ।  রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোহম্মদ ইলিয়াস বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারাদেশে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফ চাউল বিতরণ করা হচ্ছে। আমার ইউনিয়নেও সুষ্ঠভাবে ভিজিএফ চাউল বিতরণ করা হবে। ইউনিয়ন পরিষদের পক্ষ হতে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো বলেন, হতদরিদ্রের জন্য ঈদ উপহারের চাল সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণ করা হচ্ছে। কোনো প্রকার অনিয়ম হলে কাউকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।

Tag
আরও খবর