“সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

নাফ মোহনা হয়ে বঙ্গোপসাগরে হবে সামুদ্রিক মৎস্য সংরক্ষণ এলাকা

মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি, যথাযথ প্রজনন, সংরক্ষণ ও মৎস শিল্পে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পাশাপাশি গবেষণা বাড়াতে টেকনাফের নাফ নদীর মোহনা থেকে শুরু হয়ে ৮৬০ বর্গ কিলোমিটার সমুদ্র এলাকাকে সামুদ্রিক মৎস্য সংরক্ষণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন বেলা ১১ টার দিকে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত নাফ নদীর মোহনায় সামুদ্রিক সংরক্ষিত এলাকা (এমপিএ) প্রস্তাবনা সম্পর্কিত আংশিক পরামর্শ সভায় এ তথ্য জানানো হয়।


টেকনাফ উপজেলা মৎস্য অধিদফতর কর্তৃক আয়োজিত এবং ইউএসএ আইডি/ইকোফিস-২ অ্যাক্টিভিটি ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।



টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.এরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সাংসদ ও পৌর আওয়ামীলীগের আলহাজ্ব আবদুর রহমান বদি।


প্রধান আলোচকের বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো. মোঃ বদরুজ্জামান।বিশেষ অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম সমুদ্রিক মৎস্য দপ্তরের সহকারী পরিচালক শওকত কবির চৌধুরী, ঢাকা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ বদরুল আলম শাহীন, ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ ইকোফিশ-২ বিজ্ঞানী ড. মো: নাহিদুজ্জামান, ওয়ার্ল্ডব্যাংক এনভাইরনমেন্ট স্পেশালিষ্ট মো: শাহাদ মাহাবুব চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, টেকনাফ ৎস্যজীবী, জেলে প্রতিনিধি আব্দুল গণি, ইউপি সদস্য মো. আব্দুস সালাম, ইউপি সদস্য আব্দুল মান্নান।



এ সময় উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনসহ কোস্টগার্ড, বিজিবি প্রতিনিধি ও বিভিন্ন মৎস্যজাবি সংগঠনের নেতৃবৃন্দ।


সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে বড় বড় প্রকল্পগুলো হাতে নিয়েছেন যা ইতোমধ্যে দৃশ্যমান হচ্ছে। আগামী ২০৪১ সালকে সামনে রেখে যে উন্নয়ন কর্মযজ্ঞের প্রস্তাবনা দেয়া হয়েছে তা বাস্তবায়িত হলে বাংলাদেশ বিশ্বের মধ্যে নজির সৃষ্টি করবে।

Tag
আরও খবর