“সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

কক্সবাজারে ভূমিহীনদের জন্য বিশেষ আশ্রয়ণ প্রকল্প হবে : প্রধানমন্ত্রী

কক্সবাজার পৌরসভায় ভূমিহীনদের জন্য বিশেষ আশ্রয়ণ প্রকল্প হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কক্সবাজারে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী এবং খাসজমিতে বসবাসকারীদের জন্য বিশেষ একটি আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করা হবে। জেলার খুরুশকুল ইউনিয়নে জলবায়ু উদ্বাস্তুদের জন্য অগ্রাধিকারভিত্তিতে বাস্তবায়ন হওয়া আশ্রয়ণ প্রকল্পের আদলে হবে এ প্রকল্প।


মঙ্গলবার (২০ জুন) সকাল ১০টায় কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরীর নেতৃত্বে জেলা আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করতে যান। শুরুতে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।



গণভবনে সাক্ষাৎকালে মো. মাহাবুবুর রহমান চৌধুরীর সঙ্গে ছিলেন কক্সবাজারের আওয়ামী লীগ নেতা রাশেদুল ইসলাম, মো. নজিবুল ইসলাম, মাহামুদুল করিম মাদু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ, সাবেক ছাত্রনেতা স্বরূপম পাল পাঞ্জু।



সাক্ষাৎ শেষে বের হয়ে মো. নজিবুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শুরুতে কক্সবাজার পৌরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তার মনোনীত আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাহাবুবকে ভোট দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নির্বাচনে দলীয় নেতাকর্মীসহ যারা নৌকার পক্ষে কাজ করেছেন, তাদের শুভেচ্ছা জানিয়েছেন। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন।



মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, ‘আমার প্রতি স্নেহ ও আস্থা রেখে প্রধানমন্ত্রী দলীয় মনোনয়ন দিয়েছেন। পৌরবাসীর ভোটে নির্বাচিত হয়েছি। তাদের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশের জন্য ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। প্রধানমন্ত্রী কক্সবাজার পৌরসভাকে একটি স্মার্ট, আধুনিক ও পরিচ্ছন্ন শহর করতে কাজ করার নির্দেশ দিয়েছেন।’

Tag
আরও খবর